স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০৪:১৬ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বজয়ী অধিনায়কের সংগ্রহে ‘১০০০’ ব্যাট

রিকি পন্টিং। ছবি : সংগৃহীত
রিকি পন্টিং। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক রিকি পন্টিং। তার অধীনের দু’বার ওয়ানডে বিশ্বকাপ জিতেছে অজিরা। ২০১২ সালে শেষ হয় ডানহাতি এ ব্যাটারের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার। তবে এখনো তার সঙ্গে রয়েছে হাজারখানেক ক্রিকেট ব্যাট। এর মধ্যে রয়েছে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ব্যাটও।

সংগ্রহে থাকা প্রতিটির ব্যাটের বিশেষত্ব রয়েছে। প্রতিপক্ষের নামের পাশাপাশি ম্যাচে করা তার রানের সংখ্যাও লেখা রয়েছে প্রতিটি ব্যাটে। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচ তিনি।

দলটির এক সাক্ষাৎকারে ব্যাট সংগ্রহের বিষয়টি জানান অজি কিংবদন্তি। পরে একই প্রসঙ্গ নিয়ে কথা বলেন দিল্লির পরিচালক ও ভারতের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির সংগ্রহে রয়েছে ১৩ বছর বয়সের একটি ব্যাট।

আন্তর্জাতিক ক্রিকেটে পন্টিংয়ের সেঞ্চুরি ৭১টি। এর মধ্যে টেস্টে রয়েছে ৪১টি। এ বিষয়ে অজি কিংবদন্তি বলেন, ‘বিশ্বাস করুন আর নাই করুন, আমি প্রথম যে ব্যাট দিয়ে খেলেছি এখনো বাড়িতে সেটি সংগ্রহে আছে। এমনকি ব্যাটের গায়ে থাকা স্টিকারসহ প্রতিটি জিনিসই আছে অক্ষত অবস্থায়। এভাবে সবমিলিয়ে এক হাজার ব্যাট আছে আমার কাছে, কিছু কিছু ব্যাট একটা আরেকটার চেয়ে বেশি স্পেশাল।’

২০০৩ বিশ্বকাপের ফাইনালের অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ছিল ভারত। সৌরভ গাঙ্গুলির দলের বিশ্বকাপ জয়ের স্বপ্ন একাই চুরমার করে দেন পন্টিং। সেই ম্যাচে ১৪০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন ডানহাতি এ ব্যাটার। সেই ব্যাট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই (সংগ্রহে আছে)। তবে এটি এমন নয় যে, বাসায় প্রদর্শনের জন্য রেখে দিয়েছি এসব, সব গ্যারেজে রাখা আছে।’

একপর্যায়ে নিজের সংগ্রহশালা নিয়ে কথা বলেন গাঙ্গুলি। তিনি জানান, ‘আমার যতটুকু স্মরণে আসে, প্রথম যখন ১৩ বছর বয়সে খেলেছি, সেই ব্যাটটি আছে আমার কাছে। কারণ সেই ব্যাট দিয়ে প্রথম বল উড়িয়ে মেরেছিলাম, যা নিয়ে আমি অনেক খুশি।’

একই সঙ্গে ক্রিকেট ব্যাট নিয়ে স্মৃতিকথা জানান দিল্লির ওপেনার ডেভিড ওয়ার্নার। সে সময় অজি ওপেনার বলেন, ‘আমার জন্মদিনে প্রথমবারের মতো আমার আঙ্কেল একটি ব্যাট উপহার দিয়েছিলেন। সেটি কখনোই আমি নিজের কাছে রাখতে ভুলি না, এমনকি সেটি আমার বিছানার পাশেই থাকে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ড্রোন হামলা

৮ এইচএসসি পরীক্ষার্থীর ফরম পূরণের টাকা আত্মসাৎ, অফিস সহকারী গ্রেপ্তার

প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হলো বঙ্গোপসাগরে ধরা এক ইলিশ

চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ

হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিককে হত্যা, গ্রেপ্তার ২

দক্ষিণ কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে নিহত ১, আহত ২

চকবাজারের আগুন নিয়ে যে তথ্য জানাল ফায়ার সার্ভিস

ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, বিএনপি কর্মী পলাতক

যেখানেই অবহেলা ও দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

১০

চিন্তার আধিপত্য মানবসভ্যতার জন্য স্থায়ী সমাধান নয় : তথ্যমন্ত্রী

১১

ছেলেকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা বাবা-মায়ের 

১২

পুলিশ ক্যাডার হলেন ছেলে, ফল প্রকাশের ১৯ দিন আগে বাবার চিরবিদায়

১৩

জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে আমরা বদ্ধপরিকর: আইনমন্ত্রী

১৪

আ.লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

মহাসড়কে ডিম ভেঙে খামারিদের বিক্ষোভ

১৬

মৌলভীবাজার সীমান্তে ১০ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, স্থানীয়দের দাবি ভিন্ন

১৭

সরকারি নিয়োগ ও পদোন্নতি পরীক্ষায় সম্মানি-ভাতা পুনর্নির্ধারণ

১৮

প্রবাসীদের জন্য আরব আমিরাতের ভিসা নীতিতে ৬ বড় পরিবর্তন

১৯

সাতক্ষীরায় ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ১

২০
X