স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘরের মাঠের বিশ্বকাপে কঠিন গ্রুপে জ্যোতিরা

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

চলতি বছরের অক্টোবর মাসের শুরুতে বাংলাদেশের মাটিতে মাঠে গড়াবে নারী ক্রিকেটের বৈশ্বিক শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আসন্ন এই বৈশ্বিক ইভেন্টের সূচি ঘোষণা করেছে আইসিসি। অক্টোবরের ৩ তারিখ থেকে শুরু হওয়া ১০ দলের এই আসরে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বাংলাদেশের নারীরা। ‘বি’ গ্রুপে জ্যোতি-মারুফাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও কোয়ালিফায়ার খেলে উঠে আসা দুই নম্বর দল।

রোববার (৫ মে) দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সূচি ও ট্রফি উন্মোচন করে আইসিসি। জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জানানো হয় যে ১০টি দলের অংশগ্রহণে এবারের আসরে সর্বমোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৩ অক্টোবর বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ২০ অক্টোবর। বিশ্বকাপে খেলা দলগুলোর প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে বিকেএসপিকে নির্ধারন করা হয়েছে। বিশ্বকাপের মূল ম্যাচগুলো হবে মিরপুর হোম অব ক্রিকেট ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্রাউন্ড ২'তে। তবে জ্যোতিদের সব ম্যাচগুলো হবে মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

এবারের নারী বিশ্বকাপে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ অংশগ্রহণ করছে। তবে এই ৮টি দল ছাড়া বাকি দুই দলকে বিশ্বকাপে বাছাইপর্ব পেরিয়ে উঠে আসতে হবে।

বি গ্রুপ-বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, কোয়ালিফায়ার-২

বাংলাদেশের ম্যাচগুলোর সূচি

তারিখ প্রতিপক্ষ সময় ভেন্যু

৩ অক্টোবর কোয়ালিফায়ার-২ সন্ধ্যা ৭টা মিরপুর

৫ অক্টোবর ইংল্যান্ড সন্ধ্যা ৭টা মিরপুর

৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ বিকেল ৩টা মিরপুর

১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা সন্ধ্যা ৭টা মিরপুর

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ুদূষণে বছরে অকালমৃত্যু ৮৮ হাজার: জাবির গবেষণা

দুই সপ্তাহে ছয় গান, আগস্টে বিদেশ সফরে আতিয়া আনিসা

নিউজিল্যান্ডে প্রথমবার শনাক্ত হলো এইচ৫ বার্ড ফ্লু

হাদি হত্যার অধিকতর তদন্ত পেছাল ১৮ বার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই পরীক্ষা স্থগিত

পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড / আনসারের সাহসী পদক্ষেপে রক্ষা পেল গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ১৪০০ ছাড়িয়ে যেতে পারে: চিফ প্রসিকিউটর

ইংল্যান্ডকে আটকাতে কুসংসংস্কারের আশ্রয় নিচ্ছেন আর্জেন্টাইনরা

সপ্তাহজুড়ে বৃষ্টিতে তলিয়েছে ফসলের মাঠ

অস্তিত্ব সংকটে কাটাখালী খাল, স্লুইসগেট নির্মাণের দাবি

১০

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি জর্ডানের

১২

রাকসু জিএস আম্মারের হুঁশিয়ারি / আওয়ামীপন্থি শিক্ষকদের পেলে থানায় সোপর্দ করব

১৩

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

১৪

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

১৫

স্কালোনি বললেন, ‘গ্রাসিয়াস বাংলাদেশ’

১৬

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

১৭

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

১৮

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

১৯

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

২০
X