স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বিসিবিকে কি সময় বেঁধে দিয়েছে আইসিসি, জানা গেল আসল তথ্য

বিসিবি ও আইসিসি। ছবি : সংগৃহীত
বিসিবি ও আইসিসি। ছবি : সংগৃহীত

সংবাদমাধ্যমের খবর, ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে কীনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। সোমবার (১৯ জানুয়ারি) দেশের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় ২১ জানুয়ারির মধ্যে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে। তবে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, এরকম কোনো তারিখ নির্ধারণ করে আইসিসি কিছুই বলেনি।

এক সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান বলেন, ‘গত ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভেন্যুর ব্যাপারে আমরা তথ্যগুলো দিই যে ভেন্যুতে খেলতে অপরাগ।’

তিনি তার বক্তব্যে আরও বলেন, ‘বিকল্প ভেন্যুর জন্য আমরা তাদের অনুরোধ করি। প্রতিনিধিদের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়। তারা তখন আমাদের জানান যে এই বিষয়গুলো তারা আইসিসিকে জানান। পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবেন। এই ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা কবে জানাবেন, এসব কিছু জানাননি। শুধু বলেছে আমাদের পরবর্তী তারিখটা (সভার) কবে হবে জানিয়ে দেবে।’

এদিকে, টি–টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই অনিশ্চিত হয়ে পড়ছে বাংলাদেশের অংশগ্রহণ। ভারত সফরে যেতে অস্বীকৃতির পর বিকল্প হিসেবে গ্রুপ বদলের প্রস্তাব দিলেও আয়ারল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে—তারা নিজেদের নির্ধারিত গ্রুপ ছাড়বে না। ফলে বাংলাদেশের সামনে পথ ক্রমেই সংকুচিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১০

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১১

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১২

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৩

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৪

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৫

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৬

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৭

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৮

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৯

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

২০
X