স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৮:০৫ পিএম
আপডেট : ১০ মে ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

৪২ রানে ১০ উইকেট হারিয়ে নাটকীয় ধস বাংলাদেশের

এক তানজিদ তামিম ছাড়া রান করতে পারেনি কেউই। ছবি : সংগৃহীত
এক তানজিদ তামিম ছাড়া রান করতে পারেনি কেউই। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের নিস্পত্তি হয়েছে আগেই তবে তবুও সফরকারীদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সেই লক্ষ্যে টস হেরে উড়ন্ত সূচনাও করেছিল বাংলাদেশ। তবে তারপর বিশাল এক নাটকীয় ধস নাজমুল হাসান শান্তর দলের। অথচ প্রথমে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ওপেনিং জুটি বাংলাদেশকে স্বপ্ন দেখায় বড় সংগ্রহের। তবে দুই ওপেনার বাদে বাকি সব ব্যাটারের ব্যর্থতা বাংলাদেশকে ১৫০ রানও করতে দেয়নি।

শুক্রবার (১০ মে) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে টস হেরে উড়ন্ত শুরু করে বাংলাদেশের ওপেনাররা। বিনা উইকেটে ১০১ রানের পর যখন ২০০ রান টার্গেট দেওয়ার কথা সেখানেই নাটকীয় এক ধস। মাত্র ৪২ রানে শেষ ১০ উইকেট হারিয়ে ১৪৩ রানে থামে টাইগারদের ইনিংস। টাইগারদের পক্ষে সর্বোচ্চ ৫২ রান আসে ওপেনার তানজিদ তামিমের ব্যাট থেকে। জিম্বাবুয়ের পক্ষে লুক জঙ্গুয়ে নেন ৩ উইকেট।

চট্টগ্রামে সিরিজ জয় নিশ্চিত করলেও পুরো সিরিজ জুড়েই প্রশ্নবিদ্ধ ছিল বাংলাদেশের ব্যাটিং ইউনিট। মিরপুরে ওপেনারদের দুর্দান্ত শুরু অবশ্য কিছুটা হলেও ভরসা দেওয়ার কথা। তবে পরের ব্যাটিং শুধু হতাশাই বাড়াবে।

মিরপুরে বাংলাদেশের শেষের কান্ডজ্ঞানহীন ব্যাটিং মহাবিপর্যয় শান্ত-জাকেরদের ব্যাটিং সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। জিম্বাবুয়ের সামনে চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশ শেষ পর্যন্ত টার্গেট দিতে পেরেছে ১৪৪ রানের। ১০ ওভারের মধ্যে ৯০ রান করা দল থেমেছে ১৯.৫ ওভারে।

বাংলাদেশের বিপর্যয়ের শুরু দুই ওপেনারের বিদায়ের পর থেকে। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করার পর তামিম ৫২ রানে সাজঘরে ফেরেন। একই ওভারে ফেরেন ৩৪ বলে ৪১ রান করা আরেক ওপেনার সৌম্যও।

চলতি সিরিজে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একমাত্র ছন্দে থাকা হৃদয় আজ ছিলেন ব্যর্থ। সিকান্দার রাজার বলে ১২ রান করে আউট হন তিনি। ১০ মাস পর টি-টোয়েন্টি খেলতে এসে ব্যর্থ সাকিবও। ব্যাটে-প্যাডে বিশাল গ্যাপ দিয়ে বল ঢুকে মাত্র ১ রান করে ফিরেন তিনি ।

একই ওভারের ফিরেছেন ব্যর্থতার বৃত্তে থাকা অধিনায়ক শান্তও। এরপর ফিরেছেন জাকের আলি (৬)। আসা-যাওয়ার মিছিল দেখে মিরপুরের গ্যালারিতে তখন ভুয়া ভুয়া স্লোগান।

এরপর রিশাদ-তাসকিনের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়েছেন তাসকিন। শেষে বাকি কেউ ভালো কিছু করতে না পেরে ১৪৩ রানেই থামে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাকা নিয়ে কৃষকলীগ নেতাকে ছেড়ে দেওয়া সেই এসআই প্রত্যাহার

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেসি-এমবাপ্পেকে ছুঁলেন হালান্ড, এমন নজির এই প্রথম দেখল ফুটবল বিশ্বকাপ

বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধুর মৃত্যু

‘এখানেই শেষ...’, বিদায়ের পরই ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেইমারের

যেভাবে ব্রাজিলের ‘হেক্সা পূরণ’

ব্রাজিলের স্বপ্নযাত্রা থামিয়ে নরওয়ের নতুন ইতিহাস

চোখের জলে বিদায়...

হালান্ডের তাণ্ডবে বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বাজল ব্রাজিলের

হালান্ডের জোড়া গোলে বিদায়ের অপেক্ষায় ব্রাজিল

১০

হালান্ডের গোলে এগিয়ে গেল নরওয়ে

১১

বিশ্বকাপে ৪০ বছর পর যে ‘লজ্জার’ স্বাক্ষী হলো ব্রাজিল

১২

অবশেষে মাঠে নামলেন নেইমার

১৩

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

১৪

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

১৫

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

১৬

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

১৭

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

১৮

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

১৯

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

২০
X