স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৭:০১ পিএম
আপডেট : ১১ মে ২০২৪, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

মিরপুরে আসিম জাওয়াদের স্মরণে এক মিনিটের নীরবতা

আসিমের স্মরণে এক মিনিটের নীরবতা পালন। ছবি : সংগৃহীত
আসিমের স্মরণে এক মিনিটের নীরবতা পালন। ছবি : সংগৃহীত

লম্বা সময় পর মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে চট্টগ্রাম পর্ব শেষ করে সিরিজের শেষ দুই ম্যাচ বাংলাদেশ দল খেলেবে নিজেদের হোম অব ক্রিকেটে। সিরিজের ৪র্থ এবং মিরপুরের প্রথম টি-টোয়েন্টিতে এরইমধ্যে টস হেরে ব্যাটিং করছে নাজমুল হোসেন শান্তর দল।

তবে টাইগাররা ব্যাটিংয়ে নামার আগে মিরপুরের মাঠ জুড়ে ছিল শোকের আবহ। বৃহস্পতিবার (১০ মে) চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত হওয়া পাইলট আসিম জাওয়াদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে ম্যাচের আগেই বিষয়টি নিশ্চিত করে পোস্ট দেয়।

বিসিবির দেওয়া অফিসিয়াল সেই বার্তায় বলা হয়, গতকাল চট্টগ্রামে বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের বিমান দুর্ঘটনায় অকাল মৃত্যুতে শহীদ এই বীরের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে, মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচের আগে বিসিবি এক মিনিটের নীরবতা পালন করবে।

উল্লেখ্য, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমানবাহিনীর ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানটি ‘যান্ত্রিক ত্রুটির কারণে’ দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পর ওই দুজনকে উদ্ধার করে জহুরুল হক ঘাঁটির মেডিকেলে নেওয়া হয়। সেখানে দুই ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। আহত অপর বৈমানিক উইং কমান্ডার সুহান চিকিৎসাধীন সেখানে।

এদিকে শুক্রবার (১০ মে) বিকেল ৩টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের সেওতা কবরস্থানে নিহত পাইলট আসিম জাওয়াদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

নিহত আসিম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে। তিনি ওই গ্রামের ডা. মোহাম্মদ আমানউল্লার ছেলে। তার মায়ের নাম নিলুফা খানম। মা ছিলেন সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক। নিহত পাইলট আসিম মৃত্যুকালে স্ত্রী, ছয় বছর বয়সী কন্যা আইজা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১০

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১১

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১২

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৩

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১৬

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১৭

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৮

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৯

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

২০
X