স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিনকে নিয়ে শান্তর সুখবর

তাসকিন আহমেদ (বাঁয়ে) ও নাজমুল হোসেন শান্ত। পুরোনো ছবি
তাসকিন আহমেদ (বাঁয়ে) ও নাজমুল হোসেন শান্ত। পুরোনো ছবি

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে চতুর্থ ম্যাচে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। এতে শঙ্কা তৈরি হয়েছিল তার বিশ্বকাপে খেলা নিয়ে। তবে তাকে দলের সহ-অধিনায়ক করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দল ঘোষণা সময় প্রধান নির্বাচক জানান বিশ্বকাপে যেকোনো পর্যায়ে পুরোপুরি ফিট তাসকিনকে পাওয়া যাবে। তবে আজ বুধবার (১৫ মে) বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আরও সুখবর দেন। তিনি বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সুস্থ তাসকিনকে পাওয়া যাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার (১৫ মে) মধ্য রাতে দেশ ছাড়বে টাইগাররা। এর আগে মিরপুরের শেষবারের মতো অনুশীলন করে বাংলাদেশ। পরে হয় ফটোসেশন। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যোগ দেন শান্ত এবং প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে।

সেখানে তাসকিনের ইনজুরি বিষয় জানতে চেয়ে প্রশ্ন করা হয়। এ সময় নিজের বক্ত্যবে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ডানহাতি এই ফাস্ট বোলারকে পাওয়া যাবে বলে আশ্বাস দেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ দলপতি, ‘তাসকিন সুস্থ হয়ে উঠবে আশা করছি প্রথম ম্যাচ থেকেই। না থাকলে ব্যাকাপ অপশন নিয়ে আগাবো। মেডিকেল টিমের কাছ থেকে যতটুকু জেনেছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে সে।’

এর আগে সোমবার (১৩ মে) তাসকিনের রিপোর্ট পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। তাই সেখানে হবে ডানহাতি পেসারের ইনজুরি পূর্নবাসন পক্রিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ রয়েছে টাইগারদের। আগামী ২১, ২৩ ও ২৫ মে মাঠে গড়বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের এই সিরিজ। এ সিরিজে খেলবেন না তাসকিন।

এই সিরিজের পর বিশ্বকাপের জন্য মনোনিবেশ করবে টাইগাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস আর ১৭ জুন নেপালের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১০

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১১

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১২

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৩

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৪

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৫

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৬

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৭

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

২০
X