স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৭:২৫ পিএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

অবসর নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি ধোনি

মহেন্দ্র সিং ধোনি। ছবি : সংগৃহীত
মহেন্দ্র সিং ধোনি। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটে বিশেষ করে চেন্নাইয়ে মহেন্দ্র সিং ধোনিকে দেখা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে। পুরো চেন্নাইয়েই বিশ্বকাপজয়ী ভারতীয় এই অধিনায়কের প্রতি রয়েছে ব্যাপক সমর্থন। বলা হয়ে থাকে চেন্নাইয়ের মানুষজন ধোনির জন্য জীবনও দিতে প্রস্তুত। ধোনি নিজেও চেন্নাইয়ের সমর্থকদের ভালোবাসের তাই তো কথা দিয়েছিলেন, চেন্নাইয়ের মাঠে খেলেই আইপিএল থেকে অবসর নেবেন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা এই ক্রিকেটার।

তাহলে কি এই বছরই ধোনির শেষ ছিল? কারণ চলতি বছর আইপিএলে দারুণ শুরুর পরও প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছে ধোনির দল চেন্নাই সুপার কিংস। এ কারণে চেন্নাইয়ের জার্সিতে সর্বশেষ বারের মতো মাঠে নেমেছেন কি না ধোনি এই প্রশ্নের উত্তর জানতে উদগ্রীব চেন্নাই ভক্তরা। তবে এই প্রশ্নের উত্তরের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের।

শনিবার (১৮ মে) আইপিএল থেকে বিদায়ে হতাশ হয়ে পড়েন ধোনি। এমনকি দল ছেড়ে সবার আগে রাঁচিতেও ফেরত আসেন ধোনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস চেন্নাই সুপার কিংসের এক কর্তার সূত্র ধরে জানিয়েছে, এখনো অবসরের সিদ্ধান্ত নেননি ধোনি। গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের আগে কয়েক মাস অপেক্ষা করতে চাইছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

ধোনির অবসর প্রসঙ্গে চেন্নাইয়ের ওই কর্মকর্তা জানান, ‘ধোনি কিন্তু আসলে চেন্নাইয়ের কাউকেই বলেনি তার অবসরের কথা। সে যে অবসর নিতে চায় আমরা তা জানি না। আমাদের ধোনি বলেছে, সে কয়েক মাস সময় নিবে তার পরে অবসর বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

আর চেন্নাইও ব্যাপারটি ধোনির ওপরই ছেড়ে দিয়েছে। আগামী মৌসুমে চেন্নাইয়ের জার্সিতে ধোনি খেলবেন কি না তা ধোনিই সিদ্ধান্ত নিবেন।

এদিকে গত বছর থেকে হাঁটুর চোট বেশ ভোগাচ্ছে ধোনিকে। এবারের আসর শুরুর আগে হাঁটুতে অস্ত্রোপচারও করিয়েছিলেন তিনি। এখনো মাঝে মাঝে সেই সমস্যা হচ্ছে। ম্যাচের আগে-পরে হাঁটুতে আইসপ্যাকও বেঁধে হাঁটতে দেখা গেছে ধোনিকে। তাই অবসর নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি। সব কিছু ভেবে তার পরে সিদ্ধান্ত নিতে চাইছেন চেন্নাইকে পাঁচবার ট্রফি জেতানো অধিনায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে একসঙ্গে চাকরি হারালেন ১,৮০০ শ্রমিক

‘বাজেটে নিম্নস্তরের সিগারেট ও ধোঁয়াবিহীন তামাকপণ্যের মূল্য পুনর্বিবেচনার দাবি’

চীন-ভারতসহ ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের: বাণিজ্যমন্ত্রী

ছাদ থেকে লাফ দেওয়ার আগে ফোন ‘রিসেট’, মেডিকেল শিক্ষার্থী গ্রেপ্তার

তিস্তার পানি আবারও বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই শতবর্ষী নারী?

কওমি আলেমদের জন্য নতুন সুযোগ, সরকারকে মোবারকবাদ জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের

সৌরবিদ্যুতের বিস্তারে সরকারের বহুমুখী উদ্যোগ অব্যাহত : চিফ হুইপ

ফুলে মোড়ানো ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের বিদায়

শেখ হাসিনা ফিরলে প্রোফাইল লাল করাদের জীবন কালো করে ছাড়বে: সংসদে রানু 

১০

নাহিদ ইসলামের হুঁশিয়ারি / বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার

১১

উজবেকিস্তানের বিপক্ষে কি জয় পাবে রোনালদোরা, জানাল সুপারকম্পিউটার

১২

গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১৩

১০ম শ্রেণির শিক্ষার্থী দিয়ে এসএসসির বোর্ড খাতা মূল্যায়নের অভিযোগ

১৪

ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

১৫

ছাত্রশিবির নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৪

১৬

বাবাকে ডাকতে গিয়ে প্রাণ গেল মেয়ের 

১৭

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

১৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

১৯

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

২০
X