স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৬ এএম
অনলাইন সংস্করণ

আইপিএল মিনি অকশনে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) । ছবি : সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) । ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মিনি অকশনের জন্য নাম লেখিয়েছেন ১৩৫৫ জন ক্রিকেটার। নাম লেখানো ক্রিকেটারদের তালিকা ইতোমধ্যেই প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ। বাংলাদেশের দুই তারকা ক্রিকেটারের নামও রয়েছে সেই তালিকায়।

আইপিএলের মিনি অকশনে নাম রয়েছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আইপিএলের নিয়মিত মুখ সাকিব। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ১ কোটি ভারতীয় রুপি। রয়েছে দেশের অন্যতম সেরা পেসার মুস্তাফিজুর রহমানের নামও। ‘ফিজ’কে রাখা হয়েছে শীর্ষ বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরিতে। তারা ভিত্তিমূল্য ২ কোটি রুপি।

বিদেশি ক্রিকেটারদের মধ্যে নামিদামি তারকাদের নাম রয়েছে। অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন, ম্যাথু শর্ট ও স্টিভ স্মিথদের পাশাপাশি নাম রয়েছে উইকেটকিপার ব্যাটার জশ ইংলিসেরও। ইংল্যান্ডের জেমি স্মিথ ও জনি বেয়ারস্টো, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানাও আছেন সেই তালিকায়। সব মিলিয়ে ৪৩ জন বিদেশি খেলোয়াড় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে।

এবারের নিলামে বিশ্বের ১৪টি দেশের ক্রিকেটাররা নাম লেখিয়েছেন। মালয়েশিয়া থেকেও নাম নিবন্ধন করেছেন ১ জন। তিনি হলেন বিরানদীপ সিং। উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে হবে আইপিএলের মিনি অকশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

বিজ্ঞাপন চুক্তির প্রলোভনে ডেকে নিয়ে অভিনেত্রীকে শারীরিক নির্যাতন!

ঢাবিতে ছাত্রীহলের ‘হয়রানিমূলক’ নিয়ম প্রত্যাহারের দাবি

২০৩০ বিশ্বকাপ কোথায়, সরাসরি কয়টি দেশ খেলবে?

সোনারগাঁয়ে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

সুপেয় পানির সংকটে পেকুয়ার একটি গ্রাম

২০৩৬ সালে অর্থের কোনো গুরুত্ব থাকবে না: ইলন মাস্ক

অহনার ‘বোন’ পরিচয় দিয়ে টাকা দাবি! সাবেক সহকারীকে কড়া হুঁশিয়ারি

ফ্রিল্যান্সারদের জন্য সুখবর

১০

ডেপুটি স্পিকারের স্বাক্ষর জাল করে ডিও পত্র তৈরি, সতর্কতা জারি

১১

বিদেশি লিগে প্রথমবার ডাক পেলেন শামীম

১২

লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের 

১৩

৫ দফা দাবিতে ২৯ জুলাই থেকে বগুড়ায় অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

১৪

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৫

জাতীয় অধ্যাপক হলেন মাহবুব উল্লাহ

১৬

বালকে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

১৭

ভিআইপি বক্স ছেড়ে মাঠে নেমে খেলা দেখলেন প্রধানমন্ত্রী

১৮

খোলা ম্যানহোল নিয়ে কালবেলায় প্রতিবেদন, ব্যবস্থা নিচ্ছে সিটি করপোরেশন

১৯

খাল খনন শেষে ৩৬ লাখ টাকা কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X