স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল নিলাম: ভিত্তিমূল্য ২ কোটি রুপি যে ৪৫ ক্রিকেটারের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) । ছবি : সংগৃহীত
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) । ছবি : সংগৃহীত

২০২৬ আইপিএল নিলামকে ঘিরে উত্তাপ বাড়ছে। প্রকাশিত হয়েছে নিলামের প্রাথমিক তালিকা, যেখানে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপি ধরে নাম লিখিয়েছেন ৪৫ জন ক্রিকেটার। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠিত তারকারা আছেন এই তালিকায়।

বাংলাদেশের মুস্তাফিজুর রহমান, অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন, ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন, ভারতের রবি বিষ্ণোই ও ভেঙ্কটেশ আইয়ার, শ্রীলঙ্কার মথিশা পাথিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ মোট ৪৫ জন ক্রিকেটার ২০২৬ আইপিএল নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছেন।

তবে এই তালিকায় নেই অভিজ্ঞ অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের নাম। গতবার পাঞ্জাব কিংস তাকে ৪.২ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল। ৩৭ বছর বয়সী ম্যাক্সওয়েল ২০২৫ মৌসুমের মাঝপথে চোটে ছিটকে যান। তার বদলি হিসেবে দলে যোগ দেন আরেক অস্ট্রেলীয় অলরাউন্ডার মিশেল ওভেন যাকে নিলামের আগে ধরে রেখেছে পাঞ্জাব।

ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলিও এবার আইপিএলে অংশ নিচ্ছেন না। ফাফ ডু প্লেসিসের মতো তিনিও খেলার জন্য বেছে নিয়েছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। ২০১৮ সাল থেকে আট মৌসুম ধরে আইপিএলে খেলেছেন মঈন এবং সিএসকের হয়ে জিতেছেন দুই শিরোপা। নিলামের দীর্ঘ তালিকায় নেই কেকেআরের কিংবদন্তি আন্দ্রে রাসেলের নামও। আইপিএল থেকে অবসর নিয়ে পাওয়ার কোচ হিসেবে নতুন ভূমিকায় কেকেআরে যোগ দিয়েছেন তিনি।

ভিত্তিমূল্য ২ কোটি রুপি যাদের: রবি বিষ্ণোই, ভেঙ্কটেশ আইয়ার, মুজিব উর রহমান, নাভিন উল হক, শন অ্যাবট, অ্যাশটন আগার, কুপার কনোলি, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, ক্যামেরুন গ্রিন, জশ ইংলিশ, স্টিভ স্মিথ, মুস্তাফিজুর রহমান, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, টম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, ড্যান লরেন্স, লিয়াম লিভিংস্টোন, টাইমাল মিলস, জেমি স্মিথ, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রউর্ক, রাচিন রবীন্দ্র, জেরাল্ড কোৎজি, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, রাইলি রুশো, তাবরাইজ শামসি, ডেভিড ভিসে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মথিশা পাথিরানা, মাহিশ থিকশানা, জেসন হোল্ডার, শাই হোপ, আকিল হোসেন ও আলজারি জোসেফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১০

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১১

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১২

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৫

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৬

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৭

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৮

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৯

চরিত্র হনন: এক নীরব ঘাতক

২০
X