স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৬:৫৬ পিএম
আপডেট : ২০ মে ২০২৪, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের খেলা দেখেন না মাশরাফী   

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফী। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাশরাফী। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের যদি তালিকা করা হয় তাহলে উপরের দিকেই থাকবে মাশরাফী বিন মুর্তজার নাম। টাইগারদের অন্যতম সফল ও জনপ্রিয় অধিনায়ক নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফী। ক্রিকেটে দেশের অনেক জয়ের এই নায়ক বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন। বর্তমানে ক্রিকেট ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছেন তিনি। নড়াইল-২ আসনের সংসদ সদস্য জানালেন, এখন আর তার বাংলাদেশের খেলা দেখা হয় না।

সোমবার (২০ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে উপস্থিত হন টাইগারদের সাবেক এই অধিনায়ক। সেখানে অনুষ্ঠানে বক্তব্য রাখার আগে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের মুখোমুখি হন নড়াইল এক্সপ্রেস। সেখানেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনাসহ অনেক বিষয়ে কথা বলেন। সেখানেই জানান, রাজনীতির ব্যস্ততার কারণে বাংলাদেশের ম্যাচ না দেখার কথা।

সংবাদকর্মীরা মাশরাফীকে প্রশ্ন করেন তিনি কি এখন ক্রিকেট থেকে দূরে আছেন কি না? এই প্রশ্নের জবাবে মাশরাফী বলেন, ‘একটু তো বটেই। প্রিমিয়ার লিগে খেলেছি এর বাইরে ক্রিকেট সম্পর্কে খোঁজ রাখা হয় না। কোনো খেলাও দেখা হয় না।’

এদিকে গত সপ্তাহে ১৯তম দল হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। টাইগারদের সেই দলে কে আছে সে সম্পর্কে মাশরাফী বিন মুর্তজার নাকি কোনো ধারণাই নেই। প্রশ্নের জবাবে তিনি জানান যে, তিনি জানেন না কাদের নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছে বাংলাদেশ।

দলে কারা আছে সে সম্পর্কে না জানলেও দল নিয়ে অবশ্য নিজের প্রত্যাশা ঠিকই ব্যক্ত করলেন তিনি। গণমাধ্যমকে এ বিষয়ে মাশরাফী বলেন, ‘কতদূর যাবে বলতে পারছি না। আশা করি, ভালো করবে। আমি অবশ্যই চাই, বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক।’

তবে একসময় বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মাশরাফী এটিও জানালেন যে, তিনি ‘শান্তর নেতৃত্ব দেখেননি’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

১০

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

১১

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১২

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১৩

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১৪

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৫

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৬

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৭

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৮

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৯

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

২০
X