স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৪, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ টাইগারদের

বাংলাদেশের বিপক্ষে জয়ের পর যুক্তরাষ্ট্রের দুই ব্যাটারের উল্লাস। ছবি : সংগৃহীত
বাংলাদেশের বিপক্ষে জয়ের পর যুক্তরাষ্ট্রের দুই ব্যাটারের উল্লাস। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে যুক্তরাষ্ট্রের পথ চলা বেশি দিনের নয়। তাদের ক্রিকেট ইতিহাসও খুব একটা সমৃদ্ধ নয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯, আর যুক্তরাষ্ট্রের ১৯। তবে সিরিজের প্রথম ম্যাচে শান্ত-হৃদয়দের যেভাবে পরাস্ত করেছে, তাতে বোঝার উপায় ছিল না, অভিজ্ঞ-অনভিজ্ঞ আর র‌্যাঙ্কিংয়ের পার্থক।

দ্বিতীয় ম্যাচে একই ছন্দে থাকলে, বৃহস্পতিবার (২৩ মে) ইতিহাস গড়বে মার্কিনিরা। টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের হাতছানি তাদের। অন্য দিকে অনাকাঙ্ক্ষিত এমন হারে পর সিরিজ বাঁচানোর বড় চ্যালেঞ্জ শান্তদের।

প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে অপ্রত্যাশিত এই হারের পর ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের। এমন লজ্জাজনক হার থেকে কী শিখেছে বাংলাদেশ দল, তা বোঝা যাবে দ্বিতীয় ম্যাচে। যদি কোনো শিক্ষা না হয়, তাহলে জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শান্তদের জন্য অপেক্ষা করছে খারাপ কিছু।

সিরিজে ফেরার আগের ছন্দে ফেরা জরুরি চন্ডিকা হাতুরেসিংহের শিষ্যাদের। কাটছে না ব্যাটিংয়ের দুরবস্থা। একটু স্বস্তি ছিল বোলিংয়ে। তবে প্রথম ম্যাচে বোলারদের নির্বিষ বোলিং ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এমনকি প্রশ্ন উঠেছে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়েও।

মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক ছাড়া ব্যাট হাতে যাচ্ছেতাই পারফরম্যান্স অন্যদের। প্রথম ম্যাচে দেখা মেলেনি চেন্নাইয়ের জার্সিতে আলো ছড়ানো মোস্তাফিজুর রহমানের। সবগুলো ভুলে ঘুরে দাড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১০

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১১

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১২

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৪

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৫

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১৬

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৭

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১৮

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৯

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

২০
X