মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০৩:০১ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

‘বাংলাদেশকে খেয়েছি, ভারত-পাকিস্তানকেও খাব’

যুক্তরাষ্ট্রের পেসার আলি খান। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পেসার আলি খান। ছবি : সংগৃহীত

বিশ্ব ক্রিকেটে যুক্তরাষ্ট্র ঠিক কখনোই বড় কোনো শক্তি নয়। বিশ্বের অন্যতম শক্তিধর দেশটিতে নেই ক্রিকেটের বলার মতো কোনো কাঠামোও। তবুও আইসিসির সহযোগী এই দেশ নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বাংলাদেশের মতো দেশকে সিরিজে হারিয়ে। আর বাংলাদেশকে হারানো যুক্তরাষ্ট্র এবার জানান দিল আরও বড় লক্ষ্যের।

যুক্তরাষ্ট্রের মতো আইসিসির সহযোগী দেশের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ ইতোমধ্যেই খুঁইয়েছে শান্তরা। আজ যুক্তরাষ্ট্রের লক্ষ্য প্রথমবারের মতো কোনো টেস্ট দলকে ধবলধোলাই করা। তবে বাংলাদেশ বধের অন্যতম নায়ক পেসার আলি খানতো রীতিমতো ভারত পাকিস্তানের মতো দলগুলোকেও হুমকি দিয়ে রাখলেন।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৫ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নেয় স্বাগতিক যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচে একসময়ে শঙ্কায় থাকা স্বাগতিক দলকে ১৮ ও ২০তম ওভারে দুর্দান্ত বোলিং করে ম্যাচ জেতান আলি খান।

আর এবারে নিজেদের ঘরের মাটিতে হওয়া বিশ্বকাপে ভারত, পাকিস্তান, কানাডা ও আয়ারল্যান্ডের গ্রুপে আছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। গ্রুপে ভারত-পাকিস্তানের মতো দুই পরাশক্তি ও আয়ারল্যান্ডের মতো বিপদজনক দল থাকলেও আলি খান ভয় পাচ্ছেন না কাউকে।

বৃহস্পতিবার (২৩ মে) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ পেসার বলেন, ‘আমরা ক্ষুধার্ত। বাংলাদেশকে খেয়েছি এবং সামনে যেই আসুক, সবাইকে খেতে চাই। এখনই সময় কিছু পরিবর্তন আনার ও গুছিয়ে নেওয়ার। দলকে ভারসাম্যপূর্ণ মনে হচ্ছে এবং সবাই ক্ষুধার্ত, আমি নিশ্চিত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে কিছু অঘটনের জন্ম দেবে।’

এ ছাড়াও বাংলাদেশের মতো দলকে টানা দুই ম্যাচ হারিয়ে স্বাগতিক দল আত্মবিশ্বাসীও, ‘বিশ্ব ক্রিকেটের মানচিত্রে যুক্তরাষ্ট্রকে নিজের জায়গা করে দিতে হবে। বড় দলের বিপক্ষে জিতলে মানুষ তা অঘটন বলে চালিয়ে দেয়। কিন্তু তাদের দুইবার হারানো, টানা দুই ম্যাচে, সিরিজ জেতা কোনো অঘটন না। সুযোগ দিলে আমাদের প্রতিভা, দক্ষতা ও ক্ষমতা আছে (দেখানোর মতো)।’

যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ মিশন শুরু হবে প্রতিবেশী কানাডার বিপক্ষের ম্যাচ দিয়ে। কানাডার পর ৬ ও ১২ জুন পাকিস্তান ও ভারতের বিপক্ষে খেলবে স্বাগতিকরা।

আর সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের জাত চেনাতে মুখিয়ে আছেন আলী খান, ‘এটা বড় ঘটনা। এমন সিরিজে গুরুত্বপূর্ণ হলো নিজের পারফরম্যান্সও। তবে আমরা যদি শুধু নিচের লেভেলে বা সহযোগী দলের সঙ্গে খেলি, আমরা সেখানেই রয়ে যাব। কিন্তু শীর্ষ দলগুলোর বিপক্ষে খেললে, তাহলেই তো অঘটন ঘটানোর সুযোগ পাব। এবং পূর্ণ সদস্যের বিপক্ষে খেলার সুযোগ বেশি পেলেই আমরাও ভবিষ্যতে তাদের জায়গায় যেতে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১০

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১১

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১২

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৩

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৪

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৫

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৬

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৭

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৮

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৯

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

২০
X