বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১১:১০ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

চাকরিজীবী থেকে বলিউড নায়িকা, যা বললেন সোহা

সোহা আলী খান । ছবি : সংগৃহীত
সোহা আলী খান । ছবি : সংগৃহীত

নবাব পরিবারে জন্ম, হাতে ছিল বিদেশি ব্যাংকের চাকরি। সেখান থেকে হঠাৎ রুপালি পর্দায় ঝলমলে নায়িকা। বলছি অভিনেত্রী সোহা আলী খানের কথা। তার জীবনের এই রূপান্তর যেন সিনেমার গল্পকেও হার মানায়। পতৌদি পরিবারের কন্যা হয়েও একসময়ে চাকরিজীবনের সীমাবদ্ধতা, বাড়ি ভাড়ার চাপে ক্লান্ত হয়ে তিনি বেছে নেন অভিনয়ের মঞ্চ। আর সেখানেই বদলে যায় তার ভাগ্য।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে সোহা জানালেন জীবনের সেই অজানা অধ্যায়। অভিনেত্রী জানান, ব্যাংকে চাকরি করে বছরে আয় করতেন ২ লাখ ২০ হাজার রুপি। এর মধ্যে ২ লাখ ২ হাজার রুপি চলে যেত বাসা ভাড়ায়। অর্থাৎ, প্রায় সবটাই খরচ হয়ে যেত। তবু স্বাধীনভাবে নিজের উপার্জনে জীবনযাপন করতে চেয়েছিলেন তিনি।

এ বিষয়ে সোহা বলেন, ‘আমি স্বাধীন জীবন চেয়েছিলাম। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে চেয়েছিলাম। আমি জানতাম, প্রয়োজনে মা-বাবার ওপর নির্ভর করতে পারব। সেই আত্মবিশ্বাসই আমাকে সিনেমায় আসার সাহস দিয়েছে।’

জীবনের মোড় ঘুরে যায় যখন একটি মডেলিং চুক্তি পান তিনি। এক বছরের জন্য ৫ লাখ রুপি। তখনই তিনি বুঝলেন, প্রতিদিন অফিসে খেটে যা আয় করতেন, তা এক কাজের মাধ্যমেই দিনে আয় করতে পারবেন। এরপরই বলিউডে তার প্রথম সিনেমা ‘দিল মাঙ্গে মোর’-এর প্রস্তাব পান । পারিশ্রমিক ১০ লাখ রুপি।

এ বিষয়ে সোহা আলী খান বলেন, আমাকে ১০ লাখ রুপি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, যা ছিল বিশাল অঙ্ক। তখন ভাবলাম, এটা তো করতেই হবে, বাকিটা পরে ভাবব।

এরপর ‘রং দে বাসন্তী’, ‘আহিস্তা আহিস্তা’, ‘তুম মিলে’সহ একাধিক হিট সিনেমায় অভিনয় করেন তিনি। এমনকি ২০০৫ সালে মুক্তি পাওয়া বাংলা সিনেমা ‘অন্তরমহল’-এও দেখা যায় তাকে।

চাকরিজীবনের চাপে বন্দি সোহা আলী খানের জীবন এভাবেই রূপ নেয় বলিউডের রঙিন অধ্যায়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X