বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১০:৫২ এএম
আপডেট : ২৮ মে ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

যেভাবে দেখবেন বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ম্যাচের টস। পুরোনো ছবি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ম্যাচের টস। পুরোনো ছবি

শেষ দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্ষণগণনা। আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে নবম আসরের। আর টাইম জোনের কারণে তখন বাংলাদেশ সময় হবে ২ জুন। এর আগে মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) অধীনে থাকবে দলগুলো।

অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু অংশগ্রহণকারী ২০ দলের বিশ্বকাপের অনুষ্ঠানিক যাত্রা। মঙ্গলবার (২৮ মে) প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল, প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। যাদের কাছে কয়েকদিন আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে শান্ত-তাসকিনরা।

এরপর ১ জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে টাইগাররা। বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেললেও কেবল একটি করে ম্যাচ খেলবে অনেক দল। এ দিকে গ্রুপপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার কোনো প্রস্তুতি ম্যাচ নেই। মূল পর্বের মতো যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে হবে প্রস্তুতি ম্যাচ।

এখন প্রশ্ন হচ্ছে সবগুলো প্রস্তুতি ম্যাচ কি দেখার সুযোগ পাবেন সমর্থকরা? সহজ উত্তর হচ্ছে না। কারণ মূল আসর শুরুর আগে মাঠে গড়াবে ১৬টি প্রস্তুতি ম্যাচ। সবগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছে না। জানা গেছে মাত্র দুটি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে।

বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পাওয়া স্টার স্পোর্টস নেটওয়ার্ক সূচি বলছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ-ভারত, এই দুটি প্রস্তুতি ম্যাচ সরাসরি দেখানো হবে। এ ছাড়া এই দুটি ম্যাচ বিনামূল্যে দেখা যাবে হটস্টারের লাইভ স্ট্রিমিংয়ে।

ফলে স্টার স্পোর্টস নেটওয়ার্ক সূচি বলছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচ দেখার সুযোগ এখন পর্যন্ত নেই। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল। এর আগে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি সিরিজ দেখা গেছে দেশের একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১০

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১২

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৩

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৪

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৫

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৬

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৮

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৯

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

২০
X