স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০৪:৪৬ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

কেমন হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার একাদশ?

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই। প্রতীকী ছবি
বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই। প্রতীকী ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে ইনজুরিতে পড়েন শরীফুল ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে আগেই জানানো হয় শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না বাঁহাতি পেসার।

অন্যদিকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে ছিল শঙ্কা। তবে তাকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা নির্বাচকরা। প্রত্যাশা ছিল বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে সুস্থ হবেন তিনি।

পুরোদমে বোলিং শুরু করলেও সদ্য ইনজুরি কাটিয়ে ফেরায় কতটা ছন্দে থাকবেন তা বলা মুশকিল। তাই তাকে নাও দেখা যেতে পারে প্রথম ম্যাচের একাদশে। এ ছাড়া ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এ ম্যাচের একাদশে নাও থাকতে পারেন লিটন কুমার দাস।

শরীফুল-তাসকিন ছাড়া স্কোয়াডে পেসার হিসেবে রয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। একাদশে এই দুই পেসারের জায়গা অনেকটা নিশ্চিত।

এদিকে পেস আক্রমণে শক্তি বাড়াতে পারে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন আনতে পারে লঙ্কানরা। সে ক্ষেত্রে পরিস্থিতি বিবেচনায় নুয়ান তুষারা বা মহেশ থিকসানার পরিবর্তে শ্রীলঙ্কার একাদশে ফিরতে পারেন দুষ্মন্ত চামিরা।

দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াল, জাকের আলী অনিক (উইকেটকিপার) মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার) কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রামা, চারিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মহেশ থিকসানা/দুষ্মন্ত চামিরা, মাথিশা পাথিরানা ও নুয়ান তুষারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বাংলাদেশে বৃহস্পতিবার অর্ধদিবস শোক

ফরাসি বিপ্লব: বাস্তিলের পতন থেকে আধুনিক গণতন্ত্রের জন্ম

জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী

পরিবেশ মেলায় সিএজেএফ‘র শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা চেয়ে দুই ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

পদ্মা নদীতে ভাঙন, হুমকির মুখে নদী রক্ষা বেড়িবাঁধ ও বসতভিটা

বাংলাদেশে ভারতের উন্নয়ন প্রকল্প বন্ধের গুঞ্জন নিয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া

বন্যায় শিক্ষার্থীদের কথা ভেবে পরীক্ষা পেছানোর আহ্বান রিজভীর

১০

ফ্রান্সের ‘ফ্যাব ফোর’ ঠেকাতে ভিন্ন পরিকল্পনা স্পেনের

১১

নওগাঁয় নদ-নদীর পানি বৃদ্ধি, জেলেদের মাছ শিকারের ধুম

১২

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ২১তম একাডেমিক কাউন্সিল সভা

১৩

প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

১২ মাসের বিল বকেয়া থাকায় বিদ্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

ইরানে আরও শক্তিশালী হামলা চালানো হবে: নেতানিয়াহু

১৬

সেতু বিভাগের সচিবের সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৭

বাউবি’র এইচএসসি পরীক্ষা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক সমন্বয় সভা

১৮

ঢাকায় পানিবন্দি মানুষের পাশে গুলশান সোসাইটি

১৯

হত্যা মামলার ১৫ বছর পর একজনের যাবজ্জীবন

২০
X