স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০১:৪১ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জয়ের পর যা বললেন তামিম

বাংলাদেশের জয়ে খুব খুশি তামিম। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জয়ে খুব খুশি তামিম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল যে চূড়ান্ত অফ ফর্মে ছিল তা আর বলার অপেক্ষা রাখে না। সর্বশেষ খেলা পাঁচ টি-টোয়েন্টিতে চার পরাজয় আর যাই হোক আত্মবিশ্বাস দেয় না। তাই স্বাভাবিকভাবেই বিশ্বকাপ নিয়ে তেমন কোনো আশা ছিল না বাংলাদেশের সমর্থকদের মধ্যে। বরংচ আশার চেয়ে হতাশাই বেশি ছিল। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় সেই হতাশা অনেকটা দূর করেছে। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের চোখে তাই এই জয়টা খুব দরকার ছিল।

শনিবার (৮ জুন) ডালাসে প্রেইরি ক্রিকেট গ্যাউন্ডে সহজে জেতা ম্যাচ কঠিন করে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারায় টাইগাররা। শ্রীলঙ্কাকে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট ১২৪ রানে আটকে ফেলে বাংলাদেশের বোলাররা।

অল্প রানে লঙ্কানদের আটকে দেওয়ার নায়ক ছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে মাত্র ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। তামিম প্রথমেই প্রশংসা করেন ফিজের। তিনি আইপিএল খেলার পর মোস্তাফিজের উন্নতি হয়েছে এবং মহেন্দ্র সিং ধোনির সঙ্গে খেলার পর তিনি ভিন্ন এক বোলারে পরিণত হয়েছেন। ফিজ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বাড়বে বলে মনে করেন তিনি।

ম্যাচ-পরবর্তী স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তামিম বলেন, ‘মোস্তাফিজের পারফরম্যান্স ভালো ছিল। কিছুদিন আগেও সে অফফর্মে ছিল তবে পরে ধোনির সঙ্গে খেলা তাকে বদলে দেয়। এরপর থেকেই তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।”

তামিম সাম্প্রতিক সময়ের শ্রীলঙ্কা ও বাংলাদেশের নতুন দ্বৈরথ নিয়েও কথা বলেন। দেশসেরা এই ওপেনার বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বেশকিছু ঘটনা ঘটেছে। নাগিন ডান্স দিয়ে শুরু, এরপর টাইমড আউট। এই জয়ে আমি খুবই খুশি।”

বিশ্বকাপ শুরুর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতলেও সেই ম্যাচগুলোতেও ব্যাটিং ছিল দুশ্চিন্তার কারণ। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে লজ্জার হার। মূল আসরের আগে প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষেও সেই বাজে ব্যাটিং। সবকিছু মিলিয়ে আসর শুরুর আগে সমালোচনার চাদরে থাকা বাংলাদেশ দলকে এ জয় মানসিকভাবে স্থির হতে সাহায্য করবে বলে মনে করেন তামিম।

তিনি বলেন, “জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে।”

এদিকে তামিম নিজেও টি-টোয়েন্টি ম্যাচ থেকে দূরে আছেন। শেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালে। গত বছর অবসর নিয়ে নাটকীয়তা শেষে তিনি ওয়ানডে দলে খেলার দরজা খোলা রেখেছেন। বর্তমানে দলের সঙ্গে না থাকলেও ফিটনেস ও পারফরম্যান্স বিবেচনায় অভিজ্ঞ টাইগার ওপেনার আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেন বলে আশা রাখছে ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

১০

বন্যপ্রাণীর সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর

১১

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

১২

ইতালিতে অভিবাসী শ্রমিকদের শোষণ নিয়ে রোমে আলোচনা সভা

১৩

বাংলাদেশসহ ৭ দেশকে সুখবর দিল সৌদি, মিলবে ৪৮ ঘণ্টায় সুবিধা

১৪

পৌরসভার পানির পাম্পে আসছে গ্যাস

১৫

নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই, গ্রেপ্তার ২

১৬

ভক্তদের কাছে ক্ষমা চেয়ে যে বার্তা দিলেন ভিনিসিয়ুস

১৭

তেলবাজার নিয়ে নতুন সতর্কতা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার

১৮

লেবাননে এক সপ্তাহে ২০টির বেশি হামলা, দাবি ইসরায়েলের

১৯

তরুণরাই দেশের ভবিষ্যৎ ও প্রধান চালিকাশক্তি: রাষ্ট্রপতি

২০
X