স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৯:০৩ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ হারমানপ্রীতের

ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। ছবি : সংগৃহীত
ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌর। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারতের মধ্যে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডে ম্যাচের আম্পায়ারিং নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। বাংলাদেশের স্পিনার নাহিদা আক্তারের বলে ভারতীয় অধিনায়কের বিপক্ষে ক্যাচ আউটের আবেদন করে বাংলাদেশ দল। তাতে বাংলাদেশি আম্পায়ার তানভীর আহমেদ আউটের সিদ্ধান্ত দেন।

শনিবার (২২ জুলাই আগে ব্যাট করতে নেমে ফারজানা হক পিংকির ইতিহাস গড়া সেঞ্চুরিতে চার উইকেটে ২২৫ রান তোলে বাংলাদেশ। জবাবে ভারতের মেয়েরা অলআউট হয় ২২৫ রানে। সিরিজ ড্র হয় ১-১ ব্যবধানে।

বাংলাদেশের ছুড়ে দেওয়া ২২৬ রানের জবাব দিতে ব্যাট করতে নামে ভারত। ভারতের ইনিংসের ৩৪তম ওভারের খেলা চলছিল। ঠিক তখনই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন কৌর। বাংলাদেশি স্পিনার নাহিদা আক্তারের বলে হারমনপ্রীত কৌরের বিপক্ষে ক্যাচের জোরালো আবেদন করে স্বাগতিকরা। তাতে সাড়া দেন আম্পায়ার তানভীর আহমেদ।

আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে হাতের ব্যাট দিয়ে আঘাত করেন স্টাম্পে। স্টাম্প ৪-৫ হাত দূরে ছুটে গিয়ে পড়ে। এমনকি আম্পায়ারের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত।

হারমানপ্রীত কৌর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারিং নিয়ে হতাশা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, ‘এই ম্যাচ থেকে আমাদের অনেক শেখার আছে। ক্রিকেটের বাইরে, যে ধরনের আম্পায়ারিং হয়েছে, বিস্ময়কর। পরেরবার আমরা যখন বাংলাদেশে আসব, তখন আমাদের এটি নিশ্চিত থেকেই আসতে হবে যে এমন আম্পায়ারিং হতে পারে এবং আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করব।’

নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করে বলেছেন, ‘ম্যাচ রেফারি যদি কোনো পদক্ষেপ না নেয়, তাহলে বিসিবি ২৪ ঘণ্টার মধ্যে বিষয়টি আইসিসিকে জানাবে।’ ভারতীয় অধিনায়কের এমন আচরণ স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেনি বিসিবি। তাই আপাতত আইসিসির ওপরই নির্ভর করছেন তারা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১০

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

১১

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১৩

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১৪

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৫

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৬

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৮

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৯

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X