স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৫:৪৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের বিপিএল চালু করবে বিসিবি

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

২০১২ সালে বিপিএলের প্রথম আসর আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে খেলেছেন একাধিক ক্রিকেটার। এতদিন শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার নারী ক্রিকেটারদের জন্য বিপিএল চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (২৩ জুলাই) বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সঙ্গে টিম হোটেলে দেখা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ভারতের সঙ্গে দুর্দান্ত পারফর্ম করা নারী দলকে ৩৫ লাখ টাকা পুরস্কারের পাশাপাশি নারী বিপিএল চালুর ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা।

নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, মেয়েদের জন্য বিপিএল আয়োজন করব। কয়েক বছরে আমাদের নারী ক্রিকেট দল অনেকটাই এগিয়ে গেছে। প্রথমবারের মতো এশিয়া কাপও এসেছে তাদের হাত ধরেই।’ ছেলেদের স্কুল ক্রিকেট প্রতিযোগিতা প্রতিবছর মাঠে গড়াচ্ছে। বিসিবির এই আসর থেকেও বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটের পেশাদার ক্রিকেটে ওঠে এসেছে। ফলে ছেলেদের পাশাপাশি এবার মেয়েদের স্কুল ক্রিকেট চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

মেয়েদের স্কুল ক্রিকেট সম্পর্কে বিসিবি সভাপতি বলেন, ‘ছেলেদের স্কুল ক্রিকেট নিয়মিত আয়োজন করি। মেয়েদের জন্য স্কুল ক্রিকেট আমরা চালু করতে পারিনি। তবে এ বছরেই শুরু করতে চাই। আরও নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে বলে আমার মনে হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X