স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৫:২৯ পিএম
আপডেট : ২৩ জুন ২০২৪, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আফগানদের যেভাবে হারালে সেমিতে খেলবে শান্তরা

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে সুপার এইটে ওঠে বাংলাদেশ। ইতিহাসে দ্বিতীয়বারের মতো সুপার এইটে ওঠার পর অবশ্য অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে বাস্তবতার সম্মুখীন হয় নাজমুল হোসেন শান্তর দল। অবশ্য দুই ম্যাচ হারার পরও এখনো বাদ পড়েনি টাইগাররা। এখনো সুযোগ রয়েছে সেমিতে খেলার। অবশ্য এর জন্য মিলতে হবে জটিল সমীকরণ।

রোববার (২৩ জুন) অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের ২১ রানের জয়ে সুপার এইটের গ্রুপ ১ থেকে সেমিফাইনালে যাওয়ার সমীকরণ নতুন করে উন্মোচিত হয়েছে। এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, প্রথম দুটি ম্যাচ জেতা ভারতও এখন বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে, আবার প্রথম দুই ম্যাচে হারা বাংলাদেশও সেমিফাইনালে ওঠার সুযোগ পেতে পারে। চলুন, দেখে নেওয়া যাক কীভাবে বাংলাদেশের ভাগ্য খুলতে পারে আর ভারতের ভাগ্য খারাপ হতে পারে—

যদি অস্ট্রেলিয়া ও আফগানিস্তান জয় পায়

যদি সুপার এইটে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে ও আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে জেতে, তাহলে এই গ্রুপের তিন দলের পয়েন্ট হবে সমান ৪ করে। তবে শক্তিশালী অবস্থানে থাকা ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া যদি মাত্র ১ রানে জেতে তাহলে আফগানদের সেমিতে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে অন্তত ৩৬ রানে জিততে হবে। অস্ট্রেলিয়া যদি শেষ বলে জয় পায়, আফগানিস্তানকে তাহলে ১৫.৪ ওভারে ১৬০ রান করে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে।

ভারতের বর্তমান নেট রানরেট ‍+২.৪২৫। যা টপকানো অন্য দুই দলের জন্য কঠিন হলেও অসম্ভব নয়। ভারতকে বিদায় দিতে হলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে তাদের শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় পেতে হবে। অস্ট্রেলিয়ার জিততে হবে অন্তত ৪১ রানে এবং আফগানদের বাংলাদেশকে অন্তত ৮৩ রানে হারাতে হবে।

যদি ভারত ও বাংলাদেশ জয় পায়

এ ক্ষেত্রে ৬ পয়েন্ট নিয়ে ভারত গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালে উঠবে। অন্য তিন দলের পয়েন্ট হবে সমান ২। নেট রানরেটের ভিত্তিতে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া, বাংলাদেশ বা আফগানিস্তানের মধ্যে যে কোনো একটি। অস্ট্রেলিয়ার বর্তমান নেট রানরেট ‍+০.২২৩, যা সবচেয়ে ভালো অবস্থানে। আফগানিস্তান ১ রানে হারলে, অস্ট্রেলিয়াকে বাদ পড়ার জন্য ৩১ রানে হারতে হবে।

বাংলাদেশের জন্য সমীকরণটি অবশ্য বেশ কঠিন। সেমিফাইনালে যেতে হলে শান্তদের আফগানিস্তানের বিপক্ষে অন্তত ৩১ রানে জিততে হবে এবং ভারতের কাছে অস্ট্রেলিয়াকে ৫৫ রানে হারতে হবে।

যদি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া জয় পায়

এ ক্ষেত্রে ৪ পয়েন্ট নিয়ে ভারত ও অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলবে। বাংলাদেশ ও আফগানিস্তানের পয়েন্ট হবে ২ এবং তারা সুপার এইট থেকে বিদায় নেবে।

যদি ভারত ও আফগানিস্তান জয় পায়

এ ক্ষেত্রে ভারত ও আফগানিস্তান সেমিফাইনালে খেলবে। ভারতের ৬ পয়েন্ট আর আফগানিস্তানের ৪ পয়েন্ট হবে। অস্ট্রেলিয়া ২ পয়েন্ট নিয়ে গ্রুপের ৩ নম্বরে থাকবে। বাংলাদেশ কোনো পয়েন্ট না পেয়েই বিদায় নিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাজাহানপুরে যুবদলের আংশিক কমিটি অনুমোদন

বাজেটে কৃষি খাতের প্রকৃত বরাদ্দ ও কৃষকের অধিকার নিয়ে নাগরিক সংলাপ

হার দিয়ে শুরু করল বাংলাদেশ

পরিচয়ের খোঁজে আদালতে ক্লাউডিয়া চৌধুরী

ইসলামী ব্যাংক আরও ১ হাজার কোটি টাকা পেল

কুরাসাওকে ৭ গোল দেওয়ার পর নতুন আতঙ্কে জার্মান শিবির

প্রাচীন গৌড়ের সোনামসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

তাবলিগের আমিরকে হত্যা: আপিলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী খালাস

আতাউর রহমানের কবিতা : আমি ভালো নেই 

১৬ লাখ টন তেল কিনতে সিঙ্গাপুর যাচ্ছেন জ্বালানিমন্ত্রী

১০

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাবে : প্রধানমন্ত্রী

১১

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

১২

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

১৩

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

১৪

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

১৫

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

১৬

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

১৭

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

১৮

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

১৯

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

২০
X