স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০২:২১ এএম
অনলাইন সংস্করণ

টানা দুই হারের পরও সেমিতে যেতে পারে বাংলাদেশ!

অবিশ্বাস্য হলেও এখনো সেমিতে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। ছবি : সংগৃহীত
অবিশ্বাস্য হলেও এখনো সেমিতে যাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। ছবি : সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বেশি আশা নিয়ে খেলতে নামেনি বাংলাদেশ ক্রিকেট দল। তবে অফ ফর্মে থাকা দলটিই শ্রীলঙ্কার মতো দলকে হটিয়ে জায়গা করে নেয় সুপার এইটে। গ্রপ পর্বের চার ম্যাচের তিনটিতেই জিতে সুপার এইটে পা রাথা টাইগাররা দেখতে থাকে সেমিফাইনালে যাওয়ার দিবান্বপ্ন।

অবশ্য সুপার এইটের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হেরে সেই স্বপ্ন ভাঙতে বেশি সময় লাগেনি। অজিদের কাছে বৃষ্টি আইন ও ভারতের কাছে বড় হারে প্রথমবারের মতো বিশ্বকাপ সেমিতে যাওয়ার স্বপ্নেরও এখানে সমাপ্তিই হওয়ার কথা, তবে অবিশ্বাস্য ভাবে এখনো বিশ্বকাপে টিকে আছে বাংলাদেশ। এমনকি কিছু যদি কিন্তুর হিসেব মিললে পাওয়া যেতে পারে অবিশ্বাস্য ভাবে সেমির টিকিট। কার্যত বাংলাদেশের বিদায় হলেও টাইগারদের পাগল ক্রিকেট ভক্তদের এখনও আশা রয়েছে সেমিতে যাওয়ার। দেখে নেয়া যাক কোন কোন অদ্ভুত ও অসম্ভব সমীকরণে নাজমুল হোসেন শান্তর দল এখনও সেমিফাইল খেলতে পারে।

বিশ্বকাপের সুপার এইট পর্বে বাংলাদেশের স্থান হয়েছে গ্রুপ ‘১’-এ। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। গ্রুপে দুটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়ে এরইমধ্যে সেমির স্বাদ পাচ্ছে ভারত। তাদের সাথে যোগ দেওয়ার অপেক্ষায় আছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আর কিছুক্ষণ পর হতে যাওয়া আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে যদি অস্ট্রেলিয়া জয় পায় তাহলে সাকিব-শান্তদের আর কোন সমীকরণে কাজ হবে না। তবে অজিরা যদি হেরে যায় তাহলে সামনে আসবে অনেক যদি কিন্তুর হিসাব।

যদি আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিতে পারে তাহলে এই গ্রপে অজিদের পয়েন্ট হবে ২, আফগানদেরও ২, ভারতের আর বাংলাদেশের ০। এরফলে গ্রুপের শেষ ম্যাচে নির্ধারিত হবে এই গ্রুপের সেমিফাইনাল স্পট।

অজিরা যদি আফগানিস্তারের সাথে হারে তাহলে বাংলাদেশের কামনা করতে হবে অজিরা যাতে নিজেদের শেষ ম্যাচে ভারতের কাছে বিশাল ব্যবধানে পরাজিত হয়। ভারতের অস্ট্রেলিয়াকে শুধু বড় ব্যবধানে হারালেই হবে না মার্শ-কামিন্সদের রান রেট যাতে বাংলাদেশের নিচে চলে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। ।

এরপর বাকি কাজ থাকবে শান্তর দলের হাতে। সাকিব-শান্তদের আফগানদের হারাতে হবে খবুই বড় ব্যবধানে যাতে তাদের থেকে বাংলাদেশের রানরেট ঠিক থাকে। অবশ্য কাজটি সহজ হবে না।

অস্ট্রেলিয়া ও ভারতের কাছে বড় ব্যবধানে হারার পর বাংলাদেশের নেট রানরেট নেমে গেছে অনেক। তাই সামনের ম্যাচে সেই রানরেট ঠিক করতে হলে বাংলাদেশকে অসম্ভব একটি ম্যাচ দেখাতে হবে।

সেমিফাইনালে না উঠতে পারলেও বাংলাদেশের ক্রিকেট ভক্তরা না হয় গানিতিক এই সমীকরণ দেখেই স্বপ্নে ভাসুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X