স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ১২:৫৫ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০১:২০ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে দ্বিতীয় ম্যাচে শুরুর একাদশে মেসি

লিওনেল মেসি। ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিগস কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে শুরু হয় লিওনেল মেসির ইন্টার মায়ামির অধ্যায়। ম্যাচের শেষ দিকে ট্রেডমার্ক ফ্রি-কিকে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন মহাতারকা। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। ডিআরভি পিএনকে স্টেডিয়ামে চেনা আটলান্টা ইউনাইটেডের ম্যাচের শুরু থেকে খেলবেন মেসি।

এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বমোট ১০ বার মুখোমুখি হয়েছে ইন্টার মায়ামি ও আটলান্টা। এর মধ্যে মায়ামির জয় চারটিতে, আটলান্টা জিতেছে তিনটি আর বাকি চারটি ম্যাচ ড্র হয়। দুদলই একে অন্যের জালে গোল করেছে সমান ১১টি করে। লিগস কাপের গ্রুপ পর্বের ম্যাচটি ড্র হলে তা গড়াবে টাইব্রেকে।

এ ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে অভিষেক হতে পারে মেসির বার্সা সতীর্থ লেফট ব্যাক জর্ডি আলবার। এদিকে প্রতিপক্ষ আটলান্টায় খেলেন মেসির এক আর্জেন্টাইন সতীর্থ। তিনি থিয়েগো আলমাদা। কাতার বিশ্বকাপে আর্জেন্টাইন স্কোয়াডে ছিলেন ২২ বছর বয়সি এই অ্যাটাকিং মিডফিল্ডার। বিশ্বকাপে গ্রুপপর্বে পোল্যান্ডের বিপক্ষে মাত্র ছয় মিনিট মাঠে ছিলেন আর্জেন্টিনার জার্সিতে মাত্র চার ম্যাচ খেলা আলমাদা।

তবে যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে মেসির চেয়ে অভিজ্ঞ তিনি। ২০২২ সাল থেকে খেলছেন আটলান্টায়। গত মে মাসে মেজর লিগ সকারের (এমএলএস) রেগুলার সিজনে আটলান্টার মুখোমুখি হয়েছিল মায়ামি। সেই ম্যাচে গোলাপি জার্সিধারীদের জয় ২-১ গোলে। মায়ামির হয়ে জোড়া গোল করেছিলেন জোসেফ মার্তিনেজ। চলতি বছর মায়ামিতে আসার আগে পাঁচ বছর আটলান্টায় খেলেছেন ভেনেজুয়েলার এই ফুটবলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X