স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৬:৪০ পিএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবল বিশ্বকাপে হিজাব পরে মরক্কোর নারীর ইতিহাস

নারী বিশ্বকাপে হিজাব পরে খেলা প্রথম ফুটবলার মরক্কোর নৌহাইলা বেনজিনা। ছবি : সংগৃহীত
নারী বিশ্বকাপে হিজাব পরে খেলা প্রথম ফুটবলার মরক্কোর নৌহাইলা বেনজিনা। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে চলছে নবম নারী ফুটবল বিশ্বকাপ। ফুটবলের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের আসরে মাঠে নামে আফ্রিকার দেশ মরক্কো। শক্তিশালী জার্মানির কাছে ৬-০ গোলে বিধ্বস্ত হয় মরক্কোর নারীরা। তবে দল হারলেও ঠিকই ইতিহাসে নাম লিখিয়েছেন দেশটির নারী ডিফেন্ডার নৌহাইলা বেনজিনা।

সোমবার (২৪ জুলাই) মেলবোর্ন রেক্টানগুলার স্টেডিয়ামে জার্মানির বিপক্ষে মাঠে নামে মরক্কো। ঠিক তখনই সিনিয়র পর্যায়ে নারী বিশ্বকাপে হিজাব পরে খেলা প্রথম ফুটবলার হন নৌহাইলা বেনজিনা।

২০১৮ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় বেনজিনার। তিনি মরক্কোর স্পোর্টস অব ফোর্সেস আর্মড রয়্যালে অ্যাকাডেমির (এফএআর) হয়ে খেলেন। চলতি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড নারী বিশ্বকাপে হিজাব পরে মাঠে নামতেই ইতিহাসে ঢুকে পড়েন।

১০ বছর আগেও হিজাব পরে ফুটবল খেলা নিষিদ্ধ ছিল। এক দশক নৌহাইলা বেনজিনার সামনে সুযোগ ছিল ফুটবল খেলার। তবে সেক্ষেত্রে তাকে হিজাব অথবা নিজ দেশ যে কোনো একটিকে বেছে নিতে হতো। কারণ, ২০১৪ সাল পর্যন্ত হিজাব পরে ফুটবল ম্যাচ খেলা নিষিদ্ধ করেছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

২০১২ সালে পরীক্ষামূলকভাবে প্রথমবারের মতো এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) হিজাব পরে ফুটবল ম্যাচ খেলার অনুমতি দিয়েছিল ফিফা। তবে ২০১৪ সালে মাথা ঢেকে ফুটবল খেলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা। ২০১৬ সালে জর্ডানে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে সর্বপ্রথম মুসলিম খেলোয়াড়রা আন্তর্জাতিক ফিফা ইভেন্টে হিজাব পরে মাঠে নেমেছিল।

মূলত সেটা ছিল যুব বিশ্বকাপ টুর্নামেন্ট। কিন্তু প্রথম নারী ফুটবলার হিসেবে সিনিয়র পর্যায়ে বিশ্বকাপে হিজাব পরে মাঠে নামার ইতিহাস গড়েছেন নৌহাইলা বেনজিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X