স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের নামে আর্জেন্টিনায় ফুটবল ক্লাব

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে দেপোটিভো বাংলাদেশ নামক ক্লাবের যাত্রা শুরু।     ছবি: সংগৃহীত
আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে দেপোটিভো বাংলাদেশ নামক ক্লাবের যাত্রা শুরু। ছবি: সংগৃহীত

দুই দেশের দূরত্ব ১৬ হাজার ৭১৫ কিলোমিটার। সময়ের পার্থক্য প্রায় ১৫ ঘণ্টা। আর হবে বা না কেন, মহাদেশটাই তো আলাদা। কিন্তু দুই দেশকে এক করেছে ফুটবল। ১৯৮৬ সালে সাদা-কালো টিভির যুগে দিয়েগো ম্যারাডোনা যে ছাপ রেখেছিলেন এ দেশের মানুষের হৃদয়ে।

লিওনেল মেসির পায়ের জাদুতে তা বেড়েছে হু হু করে। এত দিন ভালোবাসা একতরফা থাকলেও কাতার বিশ্বকাপে তা ছড়িয়ে পড়ে আর্জেন্টিনাতে। তিন যুগ অপেক্ষার পর ফের বিশ্বজয়ের পর অনেকবারই বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছে আর্জেন্টিনা।

গত ছয় মাসেও যেন আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতিদান দিয়ে শেষ করতে পারছে না আর্জেন্টাইনরা। এবার লাল-সবুজের দেশটির ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা থেকে লাতিন আমেরিকান দেশটির রাজধানী বুয়েন্স আয়ার্সে বাংলাদেশের নামে একটি ফুটবল ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে দেপোর্তিভো বাংলাদেশ। শুধু নামেই না, ক্লাবটির রন্ধ্রে রন্ধ্রে বাংলাদেশের ছাপ রয়েছে।

দেপোর্তিভো বাংলাদেশ নামের ক্লাবটির প্রতিষ্ঠাতাদের সবাই জাতীয়তায় আর্জেন্টাইন। তবে ক্লাবটির অন্যতম প্রতিষ্ঠাতা লিয়ান্দ্রো গাল্লিচিও অনেক আগে থেকেই বাংলাদেশের একজন পাঁড় সমর্থক। তাই তো প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও দেশটির স্বাধীনতার নায়ক সেন্ট মার্টিনের পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও রয়েছে জার্সিতে।

শুধু তাই না, ক্লাবের জার্সি আর ব্যাজেও বাংলাদেশের পতাকা, মানচিত্র এবং ইতিহাসের জায়গা হয়েছে। এ প্রসঙ্গে দেপোর্তিভো বাংলাদেশ ক্লাবের এক প্রতিষ্ঠাতা বলেন, ‘এখানে বঙ্গবন্ধুর ছবি রয়েছে কারণ তিনি বাংলাদেশের প্রতিষ্ঠাতা। একপাশে সেন্ট মার্টিনের ছবি, যিনি আর্জেন্টিনার স্বাধীনতার নায়ক। দুই দেশের জাতির পিতাকে আমরা উভয় পাশে রেখেছি। মাঝে আমরা রেখেছি ম্যারাডোনাকে। কারণ ১৯৮৬ বিশ্বকাপে তার মাধ্যমেই বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে ভালোবাসার সেতুবন্ধনের শুরু হয়।’

এ সময় ক্লাবটির আরেক সহ-প্রতিষ্ঠাতা বলেন, ‘ভালোবাসার রং মাখিয়ে এই ক্লাবটার নাম রাখা হয়েছে, যা আমরা বাংলাদেশের মানুষের কাছ থেকে পেয়েছি। তারা আমাদের যে ভালোবাসা দিয়েছে, তার কিছুটা হলেও আমরা প্রতিদান দিতে চাই। সদলবলে কোনো একদিন বাংলাদেশে এসে প্রীতি ম্যাচ খেলতে চাই আমরা।’

ক্লাবটির প্রতিষ্ঠাতারা বাংলাদেশ থেকে প্রতিভাবান ফুটবলারদের খেলাতে চান, এ প্রসঙ্গে ক্লাবের এক সহ-প্রতিষ্ঠাতা বলেন, ‘বাংলাদেশ থেকে খেলোয়াড় আসবে এবং এ ক্লাবে খেলবে—এমনটাই আমাদের পরিকল্পনা। সেই সঙ্গে বিশ্বকাপে খেলতে দেখাও আমাদের স্বপ্ন।’

নিঃস্বার্থ ভালোবাসার এ রকম প্রতিদান হয়তো স্বপ্নেও ভাবেননি বাংলাদেশিরা। তবে আর্জেন্টিনার এমন কাণ্ড নিঃসন্দেহে সবার মন জয় করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১২

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৩

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৪

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৫

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৬

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৭

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৮

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৯

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

২০
X