স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

হামজাকে বাংলাদেশের মেসি বলে অভিহিত করলেন জামাল

হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া। ছবি : সংগৃহীত
হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সতীর্থ হামজা চৌধুরীকে ‘বাংলাদেশের মেসি’ বলে অভিহিত করেছেন।

২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয়েছিল জামালের। এরপর তারিক কাজী, শাহ কাজেমদের পথ ধরে এবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন ইংলিশ প্রিমিয়ার লিগের অভিজ্ঞ ফুটবলার হামজা চৌধুরী। লেস্টার সিটির হয়ে আলো ছড়ানো এই মিডফিল্ডার বর্তমানে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।

হামজাকে দলে পেয়ে উচ্ছ্বসিত জামাল বললেন, ‘আপনারা সবাই খুশি, কারণ হামজা আসছে। আসলে আমি যে যাত্রা শুরু করেছিলাম, সেটি অন্য প্রবাসী ফুটবলারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। এখন হামজা এসেছে, সে বাংলাদেশের মেসি।’

সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের ক্যাবরেরার পাশে বসে থাকা হামজার প্রশংসা করতেই সুনীল ছেত্রীর প্রসঙ্গ টেনে আনেন জামাল। তবে তিনি মনে করিয়ে দিলেন, ‘সুনীল ভালো খেলোয়াড়, তবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেননি। আমাদের দলে কিন্তু একজন প্রিমিয়ার লিগের ফুটবলার আছেন।’

জাতীয় দলের হয়ে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত হামজাও জানালেন, ‘আমি জামালসহ দলের অভিজ্ঞ ফুটবলারদের কাছ থেকে শিখতে চাই। তারা অনেক দিন ধরে জাতীয় দলে খেলছে, তাদের অভিজ্ঞতা আমাকে সাহায্য করবে।’

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে আজ সন্ধ্যায় কিংস অ্যারেনায় অনুশীলনে নামবে লাল-সবুজের দল। এরপর আগামীকাল ভারত সফরে যাবে ক্যাবরেরার শিষ্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১০

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১১

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১২

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৩

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৪

১১ রানে হারল বাংলাদেশ

১৫

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৬

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৭

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৮

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৯

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

২০
X