বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

টয়লেটে ২৭ ঘণ্টা লুকিয়ে বিনা টিকিটে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল উপভোগ

বিনা টিকিটে ফাইনাল দেখা দুই তরূণ। ছবি : সংগৃহীত
বিনা টিকিটে ফাইনাল দেখা দুই তরূণ। ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জমজমাট ক্লাব ফুটবল ম্যাচ দেখতে কেউ কিনে টিকিট, কেউ খোঁজে ব্ল্যাক মার্কেট। কিন্তু বেলজিয়ামের দুই তরুণ নিল রেমেরি ও সেন হ্যাভারবেকে বেছে নিলেন একেবারে অন্য এক কৌশল— মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় টয়লেটে ২৭ ঘণ্টা লুকিয়ে থেকে বিনা মূল্যে দেখলেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল!

স্থানীয় সম্প্রচারমাধ্যম ভিআরটি নিউজকে তারা জানান, ম্যাচের আগের দিনই তারা ঢুকে পড়েন স্টেডিয়ামে। তারপর শৌচাগারের দুটি কমোডের দরজায় ঝুলিয়ে দেন হাতের তৈরি 'আউট অব অর্ডার' সাইনবোর্ড। সেই সাইন দেখে পুরো একদিন ধরে স্টাফরাও ওই ঘরে না ঢুকে কাজ সারেন বাইরে।

'ব্যাকপ্যাকে করে কিছু স্ন্যাকস নিয়ে গিয়েছিলাম। সময় কাটাতে মোবাইলে গেম খেলেছি, কিন্তু আলো সবসময় জ্বলছিল আর বসার জায়গাও আরামদায়ক ছিল না। ঘুমাতে পারিনি, মানসিক ও শারীরিকভাবে বেশ কষ্ট হয়েছে,' বলেন রেমেরি।

ম্যাচের দিন যখন তারা বাইরে দর্শকদের পদচারণা শুনতে পান, তখন বুঝে যান সময় এসেছে। বেরিয়ে এসে কৌশলে পাশ কাটিয়ে যান টিকিট চেকিং— হাতে খাবার আর ফোনে কথা বলার ভান করে। তারপর ঢুকে পড়েন স্ট্যান্ডে, তাও আবার বিজয়ী দলের গ্যালারিতেই!

'আমরা খেয়াল করছিলাম কোন নিরাপত্তারক্ষীটা সবচেয়ে কম মনোযোগী। তাকে পাশ কাটিয়েই ঢুকে যাই। পিএসজি ৫-০ গোলে জেতে, আর আমরা বিজয়ী সমর্থকদের মাঝেই খেলা দেখি। জীবনের সবচেয়ে সুন্দর ফুটবল ম্যাচ ছিল এটা,' হাসিমুখে বলেন রেমেরি।

এই ঘটনাটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে টিকটকে। ভিডিওতে তাদের দুঃসাহসিক পরিকল্পনা ও বাস্তবায়ন দেখে হতবাক অনেকেই।

এদিকে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও আলিয়াঞ্জ অ্যারেনা কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও কোনো মন্তব্য দেয়নি।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মানেই কড়া নিরাপত্তা, হাই-প্রোফাইল আয়োজন। কিন্তু সেখানেও বুদ্ধির জোরে ঢুকে পড়া এই দুই তরুণ প্রমাণ করে দিলেন, ফুটবল ভালোবাসা যখন পাগলামির রূপ নেয়, তখন শৌচাগারের মধ্যেও জন্ম নেয় ইতিহাস!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১০

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১১

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১২

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৩

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৪

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৫

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৬

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৭

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৮

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৯

ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত

২০
X