স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৫, ১১:০৫ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৫, ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ফুটবলপ্রেমীদের জন্য নির্ঘুম এক রাত, মাঠে নামছে বিশ্ব ফুটবলের রাজারা

রাতে আছে বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ। ছবি : সংগৃহীত
রাতে আছে বেশ কিছু হাই ভোল্টেজ ম্যাচ। ছবি : সংগৃহীত

রাত হচ্ছে কিন্তু ফুটবলপ্রেমীদের জন্য ঘুমিয়ে পড়ার প্রশ্নই নেই। কারণ বুধবার রাত ও বৃহস্পতিবার ভোর যে বিশ্ব ফুটবলের জন্য একেবারে জমজমাট। একই রাতে মাঠে নামছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, স্পেন, ফ্রান্সসহ ফুটবল বিশ্বে রাজত্ব করা সব তারকা দল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব আর ইউরোপের নেশন্স লিগের সেমিফাইনাল—সব মিলিয়ে এই রাত একেবারে ফুটবলপ্রেমীদের জন্য ‘নির্ঘূম’ হয়ে উঠছে।

দক্ষিণ আমেরিকা: বিশ্বকাপ বাছাইয়ের টানটান উত্তেজনা

সকাল ৫টায় শুরু হবে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ—ইকুয়েডর বনাম ব্রাজিল এবং প্যারাগুয়ে বনাম উরুগুয়ে। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচগুলোতে ফল নির্ধারণ করে দিতে পারে কারা যাবে ২০২৬ বিশ্বকাপে।

ব্রাজিল এখনো নিশ্চিত করতে পারেনি তাদের জায়গা। তবে এই ম্যাচে জয় পেলে এবং ভেনেজুয়েলা পয়েন্ট হারালে ‘সেলেসাও’ আগেভাগেই জায়গা করে নিতে পারে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপে।

উরুগুয়ে চাইবে তাদের দুর্দান্ত ফর্ম ধরে রাখতে, কারণ তারা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার লড়াইয়ে। অন্যদিকে প্যারাগুয়ের জন্য এটাই শেষ সুযোগ সেরা ছয়ের আশায় টিকে থাকার।

সকাল ৭টায় মাঠে নামবে আর্জেন্টিনা। চিলির বিপক্ষে মেসিদের ম্যাচটি হয়তো বিশ্বকাপ নিশ্চিতের চাপমুক্ত, কারণ আর্জেন্টিনা ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে। তবে প্রতিপক্ষ চিলি মরিয়া থাকবে তাদের টিকে থাকার সম্ভাবনা ধরে রাখতে।

অবশ্য বাংলাদেশের দর্শকদের জন্য এই ম্যাচ দেখতে হলে নির্ভর করতে হবে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মের উপর।

ইউরোপ: স্পেন-ফ্রান্স মহারণ

এর আগে রাত ১টায় ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। নেশন্স লিগ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল এটি। একদিকে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স, অন্যদিকে লামিন ইয়ামাল ও গাভির তরুণ স্পেন। এই ম্যাচে জয় মানেই ইউরোপের শ্রেষ্ঠত্বের ফাইনালে জায়গা। সেখানে অপেক্ষা করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।

বাংলাদেশে সনি স্পোর্টসে দেখা যাবে এই ম্যাচ।

ফুটবলপ্রেমীদের জন্য এমন রাতই তো কাঙ্ক্ষিত। রাত ১টা থেকে সকাল পর্যন্ত একের পর এক হাইভোল্টেজ ম্যাচ, প্রতিটি ফলাফল ঘুরিয়ে দিতে পারে বিশ্বকাপ বাছাইয়ের চিত্র কিংবা ইউরোপের চ্যাম্পিয়ন খোঁজার পথ।

তাই যারা রাত জাগতে ভালোবাসেন, আজকের রাতটি হতে যাচ্ছে নিঃসন্দেহে একটি 'ফুটবল ফিয়েস্টা'। চা-কফির কাপ পাশে রেখে, টিভির পর্দায় চোখ রেখে কাটিয়ে দিন ফুটবলের এক দুর্দান্ত রাত!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X