স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বার্সার রাফিনিয়া-ইয়ামালের হাতে লা লিগার বর্ষসেরার পুরস্কার

লামিন ইয়ামাল ও রাফিনিয়া। ছবি : সংগৃহীত
লামিন ইয়ামাল ও রাফিনিয়া। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগা ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার দাপটের নেপথ্যে ছিলেন দুজন—একজন অভিজ্ঞ ব্রাজিলিয়ান রাফিনিয়া, আরেকজন তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। শুক্রবার লা লিগার বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে এই দুজনই পেলেন প্রাপ্য স্বীকৃতি। রাফিনিয়া হয়েছেন বর্ষসেরা খেলোয়াড়, আর ইয়ামাল জিতেছেন সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের পুরস্কার।

২৮ বছর বয়সী রাফিনিয়া এ মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচে করেছেন ৩৪টি গোল ও করিয়েছেন ২৫টি। তার দুর্দান্ত পারফরম্যান্সে বার্সেলোনা ঘরোয়া ট্রেবল জিতেছে—লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ।

২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে আসা রাফিনিয়া সম্প্রতি বার্সার সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। তার অন্যতম সেরা মুহূর্ত ছিল চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচে শেষ দিকে বার্সাকে এগিয়ে নেওয়া গোলটি। যদিও পরে ইন্টার গোল শোধ করে অতিরিক্ত সময়ে ম্যাচ জিতে নেয়। এবারের ইউরোপিয়ান আসরে এটি ছিল রাফিনিয়ার ১৪ ম্যাচে ১৩তম গোল।

অন্যদিকে, মাত্র ১৭ বছর বয়সেই বিশ্ব ফুটবলে নিজের নাম উজ্জ্বল করে তুলেছেন লামিন ইয়ামাল। গত মৌসুমে লা লিগায় করেছেন ৯টি গোল, আর চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৫টি। দুর্দান্ত গতি, বল কন্ট্রোল ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় ইতিমধ্যেই তুলনা টানা হচ্ছে কিংবদন্তিদের সঙ্গে।

লা লিগার এই সম্মাননা যেন বার্সার জন্য আরও এক প্রাপ্তি, যেখানে অভিজ্ঞতা আর তারুণ্য মিলে তৈরি হচ্ছে এক নতুন যুগের সম্ভাবনা। রাফিনিয়া-ইয়ামাল জুটি যেন সেই সম্ভাবনার প্রতীক—একজন নেতৃত্ব দিচ্ছেন, আরেকজন উঠে আসছেন সামনে থেকে ভবিষ্যতের বার্সেলোনা গড়তে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১০

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১১

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১২

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৩

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৪

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৫

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৬

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৭

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৮

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৯

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

২০
X