স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার নাবিল ডাক পেলেন কাতার জাতীয় দলে!

নাবিল ইরফান। ছবি : সংগৃহীত
নাবিল ইরফান। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফুটবল অঙ্গনের জন্য এটি নিঃসন্দেহে গর্বের খবর। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান নাবিল ইরফান ডাক পেয়েছেন কাতার জাতীয় ফুটবল দলে। মধ্যপ্রাচ্যের শক্তিশালী ফুটবল জাতি কাতার তাদের আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের উজবেকিস্তান ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে এই তরুণ ফুটবলারকে রেখেছে।

কাতার ফুটবল দলের স্প্যানিশ কোচ হুলেন লোপেতগুই ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ইরান ও উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে যে ক্যাম্পের ঘোষণা দিয়েছেন, সেখানে সুযোগ পেয়েছেন ২১ বছর বয়সী নাবিল। মূলত রাইট ব্যাক হিসেবে খেলা এই তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও পারদর্শী।

২০২১ সাল থেকে কাতারের স্টারস লিগের ক্লাব আল-ওয়াকরাহ এসসিতে খেলছেন নাবিল ইরফান। দক্ষতা আর পরিশ্রম দিয়ে দ্রুতই ক্লাবটির মূল একাদশে নিজের জায়গা পাকাপোক্ত করেন তিনি। এর আগে কাতার অনূর্ধ্ব-২৩ দলেও নিয়মিত খেলেছেন।

কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক পেজে নাবিলের নাম ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রশংসার ঝড়। অনেকেই এই তরুণের উত্থানকে দেখছেন প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার গল্প হিসেবে।

নাবিলের মতো আরও কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় ইতোমধ্যে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের তুলে ধরেছেন। হামজা চৌধুরী, শামিত সোম কিংবা ফাহামিদুল ইসলাম ইতোমধ্যেই বাংলাদেশ জাতীয় দলে এসেছেন। বাফুফে এখন প্রবাসী প্রতিভা অন্বেষণে আগ্রহী।

নাবিল ইরফানের এই অর্জন শুধু তার নিজ জেলার জন্য নয়, পুরো দেশের ফুটবলপ্রেমীদের জন্যই এক অনন্য গর্বের মুহূর্ত। দেশের মাটি থেকে বহু দূরে থেকে নিজের প্রতিভা দিয়ে তিনি প্রমাণ করেছেন, সঠিক সুযোগ পেলে বাংলাদেশি ফুটবলাররাও বিশ্বমঞ্চে জায়গা করে নিতে পারেন।

এখন দেখার অপেক্ষা, কাতারের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে কতটা আলো ছড়াতে পারেন ব্রাহ্মণবাড়িয়ার এই তরুণ। ফুটবলবিশ্বের চোখ এখন নাবিল ইরফানের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X