স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রাকিবের গোলে প্রত্যাবর্তনের ইঙ্গিত, ব্যবধান কমাল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের বিপক্ষে শুরুতে এক গোল পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরও একটি গোল হজম করলেও ম্যাচ থেকে ছিটকে পড়েনি। বরং রাকিব হোসেনের গোলে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

বিরতির আগে ১-০ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে কিছুটা এলোমেলো শুরু করে। সেই সুযোগে ৫৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিঙ্গাপুর। বক্সের বাইরে থেকে নেওয়া হামি শিয়াহিনের শট ঠেকালেও গোলরক্ষক মিতুল মারমা রিবাউন্ড সামাল দিতে পারেননি। বল পৌঁছায় ইখসান ফান্দির পায়ে, যিনি ডান পায়ে নেওয়া নিচু শটে বাংলাদেশের জালে বল পাঠান। চেষ্টা করেছিলেন ডিফেন্ডার মোহাম্মদ হৃদয়, কিন্তু ততক্ষণে বল তার পায়ের ফাঁক গলে জালে।

তবে হাল ছাড়েনি বাংলাদেশ। ৬৭ মিনিটে মাঝমাঠ থেকে নেওয়া চমৎকার এক থ্রু পাসে আক্রমণ সাজান হামজা চৌধুরী। সেই পাস ধরে এগিয়ে যান রাকিব হোসেন। সিঙ্গাপুরের গোলরক্ষক ইজওয়ান মাহবুদের সঙ্গে একান্ত লড়াইয়ে জয়ী হন রাকিব। যদিও তার নেওয়া শটটি খুব একটা শক্তিশালী ছিল না, তবে গোলরক্ষকের গাফিলতিতে বল গড়িয়ে যায় জালের ভেতর দিয়ে।

রাকিবের এই গোলে বাংলাদেশের স্কোরলাইন দাঁড়ায় ২-১। এই গোল শুধু ব্যবধানই কমায়নি, বরং ম্যাচে ফেরার শক্তি ও আত্মবিশ্বাস যুগিয়েছে লাল-সবুজদের। এখন অপেক্ষা বাকিটুকু ফেরানোর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১০

যুবদল নেতা বহিষ্কার

১১

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১২

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৩

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৫

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৬

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৭

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৮

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

২০
X