মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পরবর্তী বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল, বিশ্বাস বার্সা কিংবদন্তির

ট্রফি হাতে রোনালদো ও পর্তুগাল দল। ছবি : সংগৃহীত
ট্রফি হাতে রোনালদো ও পর্তুগাল দল। ছবি : সংগৃহীত

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা এবার হয়তো পূরণ হবে। ক্যারিয়ারে অসংখ্য ট্রফি জিতলেও কখনোই ফুটবলের সবচেয়ে আরাধ্যের ট্রফি বিশ্বকাপের ধারে কাছেও যেতে পারেননি পর্তুগিজ সুপারস্টার। আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে রোনালদো হাতে তুলতে পারবেন স্বপ্নের ট্রফি—এমনটাই বিশ্বাস করেন স্পেন ও বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্ডার কার্লেস পুয়োল। সদ্য শেষ হওয়া উয়েফা নেশনস লিগে পর্তুগালের দুর্দান্ত পারফরম্যান্স দেখে বিশ্বকাপে রোনালদোর দলকে ফেবারিট হিসেবেই মানছেন ২০১০ বিশ্বকাপজয়ী এই স্প্যানিশ তারকা।

মেক্সিকান চ্যানেল টুডিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুয়োল বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি রোনালদোদের দিয়ে এবার সম্ভব। তাদের দলটি দারুণ। খেলোয়াড়েরা ইউরোপের সেরা ক্লাবগুলোতে খেলে এবং শিরোপাও জেতে। তারা খুবই প্রতিযোগিতামূলক ও সংগঠিত দল। বর্তমান পরিস্থিতিতে, আমি তাদের খুব বিপজ্জনক প্রতিপক্ষ হিসেবে দেখছি।’

পর্তুগাল জুনের শুরুতে অনুষ্ঠিত উয়েফা নেশন্স লিগে চ্যাম্পিয়ন হয়েছে। সেমিফাইনালে তারা জার্মানিকে ২-১ গোলে হারানোর পর, ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে পরাজিত করে শিরোপা ঘরে তোলে।

৪০ বছর বয়সেও দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার প্রতি ভরসা রেখেই এগিয়ে যাচ্ছে রবার্তো মার্টিনেজের দল। পুয়োল বলেন, ‘সে নিজের যত্ন দারুণভাবে নেয়, ফুটবলই তার জীবন। একজন স্ট্রাইকার হিসেবে তার পরিসংখ্যান নিজেই সব বলে দেয়।’

তবে বিশ্বকাপ জয়ের দৌড়ে আর্জেন্টিনাকেও পিছিয়ে রাখছেন না পুয়োল। ৩৭ বছর বয়সী লিওনেল মেসিকে তিনি মনে করেন ‘ইতিহাসের এবং বর্তমান সময়ের সেরা খেলোয়াড়’। তার মতে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনারও আছে নিজেদের মুকুট রক্ষা করার বাস্তব সম্ভাবনা।

আর্জেন্টিনা ইতোমধ্যে কনমেবল বাছাইপর্বের শীর্ষে থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। অন্যদিকে, ইউরোপীয় অঞ্চলে পর্তুগালের বাছাইপর্ব শুরু হবে গ্রীষ্মের পর। সেখানে রোনালদোদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, আর্মেনিয়া ও হাঙ্গেরি।

মেসি-রোনালদোর ক্যারিয়ারের শেষ প্রান্তে আরেকটি বিশ্বমঞ্চের দ্বৈরথ দেখার অপেক্ষায় পুরো বিশ্ব। আর পুয়োলের মতো অনেকেই হয়তো আশা করছেন—এইবার শেষ হাসি রোনালদোরই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X