স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৭:৫১ পিএম
আপডেট : ২৮ জুন ২০২৫, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

‘নেইমার উত্তর দেবে তো?’ রাফিনিয়াকে মজার প্রশ্ন ইয়ামালের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বার্সেলোনার তারকা রাফিনিয়ার কথায় উঠে এলো মজার এক গল্প। ক্লাবের উঠতি বিস্ময় বালক লামিন ইয়ামাল নাকি রাফিনিয়াকে জিজ্ঞাসা করেছিলেন-নেইমারকে মেসেজ পাঠালে তিনি কি উত্তর দেবেন?

ব্রাজিলের জাতীয় দলে যোগ দেওয়ার আগে ইয়ামাল ও রাফিনিয়ার এই আলাপ হয়। পরে ছুটিতে ব্রাজিলে গিয়ে ইয়ামাল নেইমারের সঙ্গে দেখা করেছেন, আর সেই মিলন ঘটানোর পেছনে বড় ভূমিকা ছিল রাফিনিয়ার।

রাফিনিয়া বলেন, ও (ইয়ামাল) আমাকে জিজ্ঞাসা করেছিল, ‘আমি নেইমারকে মেসেজ পাঠালে কি উত্তর দেবে?’ আমি বলেছিলাম, অবশ্যই উত্তর দেবে। ওর যে পর্যায়ে পৌঁছেছে, এখন চাইলেই যে কোনো কিছু বা যে কোনো মানুষের কাছে পৌঁছাতে পারে, এমনকি নেইমার জুনিয়রকেও। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় যে ওরা একসঙ্গে দেখা করেছে।

মাত্র ১৭ বছর বয়সেই ইয়ামালের অর্জন তাক লাগানো। বার্সেলোনার হয়ে ইতোমধ্যে ২৫টি গোল ও ৩৪টি অ্যাসিস্ট করেছেন। মাঠে তার পা পড়ার পরই যেন বাজ পড়ে প্রতিপক্ষের রক্ষণে। অনেকে ইতোমধ্যে ইয়ামালকে ভবিষ্যতের ব্যালন ডি’অর জয়ীর তালিকায় রাখছেন।

নেইমারও একসময় বার্সেলোনায় চার বছর খেলেছেন, ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত। অনেকেই বলছেন, ইয়ামাল হয়তো নেইমারের চেয়েও বড় প্রভাব রাখবেন ক্লাবের ইতিহাসে।

এখন ইয়ামাল জীবনের প্রথম পূর্ণাঙ্গ ছুটি উপভোগ করছেন। এরপর বার্সেলোনার প্রাক-মৌসুম প্রস্তুতিতে অংশ নিতে জাপান ও দক্ষিণ কোরিয়া সফরে দলের সঙ্গে যোগ দেবেন।

সব মিলিয়ে বলা যায়, ইয়ামালের নেইমারের সঙ্গে এই ‘ড্রিম মিটিং’ যেমন রোমাঞ্চকর, তেমনি তার ভবিষ্যৎ নিয়ে ভক্তদের আশা-আকাঙ্ক্ষাকেও এক ধাপ বাড়িয়ে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১০

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১১

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১২

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১৩

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৪

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৫

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৬

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৭

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৮

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

১৯

টিকিট জালিয়াতির আন্তর্জাতিক ফাঁদ

২০
X