স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

প্রিমিয়ার লিগে যে ইতিহাস গড়লেন সালাহ

মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সালাহ। ছবি : সংগৃহীত

অ্যানফিল্ডে লিভারপুলের ৪–২ গোলের জয়ে বোর্নমাউথকে উড়িয়ে দেওয়ার রাতটা শুধু তিন পয়েন্টের গল্প নয়—মোহাম্মদ সালাহর অবিশ্বাস্য এক মাইলফলক ছোঁয়ার রাতও। ইনজুরি টাইমে করা গোলটিই প্রিমিয়ার লিগের প্রথমদিনে তার ১০তম গোল, আর এর মাধ্যমে তিনি লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হলেন যিনি ওপেনিং ডে-তে দুই অঙ্কে গোল করেছেন।

এর আগে মাত্র চারজন খেলোয়াড় মৌসুমের শুরুর দিনে আটটি করে গোল করেছেন—অ্যালান শিয়ারার, ওয়েইন রুনি, জেমি ভার্ডি ও ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। সালাহ তাদের সবাইকে ছাপিয়ে গেলেন।

এছাড়া বোর্নমাউথের বিপক্ষে করা গোলটি ছিল প্রিমিয়ার লিগে সালাহর ১৮৭তম, যা তাকে কিংবদন্তি অ্যান্ডি কোলের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে নিয়ে এসেছে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায়।

ম্যাচ শেষে সালাহকে চোখ মুছতে দেখা যায়। ‘দ্য কপ’ স্ট্যান্ড থেকে যখন ডিয়োগো জোতার উদ্দেশে গান ধ্বনিত হচ্ছিল, আবেগ ধরে রাখতে পারেননি মিশরীয় তারকা। ম্যাচের আগে ও পরে প্রয়াত পর্তুগিজ তারকাকে স্মরণ করে শ্রদ্ধা জানায় লিভারপুল।

পরবর্তী ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। নতুন কোচ আর্নে স্লটের অধীনে মৌসুমের শুরুটা উজ্জ্বলই বলা যায় — আর সালাহ সামনের ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

১০

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১১

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১২

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৩

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৪

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৫

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৬

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৭

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৮

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৯

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

২০
X