স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৬:২৩ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হাফটাইমের পরই বদলে গেল মাঠ, দুই ভেন্যুতে শেষ হবে বাংলাদেশ-ভুটান ম্যাচ

ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ-ভুটান ম্যাচে ঘটল রীতিমতো নাটকীয় এক ঘটনা। প্রথমার্ধ শেষ হয়েছে এক ভেন্যুতে, আর দ্বিতীয়ার্ধ খেলতে হয়েছে অন্য মাঠে! দেশের ফুটবলের ইতিহাসে এমন নজির নেই, আন্তর্জাতিক অঙ্গনেও এমন ঘটনা বিরল।

মঙ্গলবার বিকেল ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছিল বাংলাদেশ-ভুটান ম্যাচ। প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিক বাংলাদেশ। তবে ম্যাচের মেজাজে হঠাৎই ছন্দপতন ঘটায় বর্ষার অঝোর বৃষ্টি। এক ঘণ্টারও বেশি সময় মাঠকর্মীরা চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করতে পারেননি।

এরপর দুই দলের সঙ্গে বৈঠক করে কর্তৃপক্ষ সাহসী এক সিদ্ধান্ত নেয়—ম্যাচের দ্বিতীয়ার্ধ সরিয়ে নেওয়া হবে পাশের অনুশীলন মাঠে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সেই মাঠেই আবার শুরু হয় খেলা।

কিংস অ্যারেনার অনুশীলন মাঠটি টার্ফের তৈরি, যেখানে পানি জমার আশঙ্কা নেই। সেখানেই অস্ট্রেলিয়ার মতো বড় দলও এর আগে অনুশীলন করেছে। এই টার্ফের সুবিধার কারণেই দ্রুত বিকল্প হিসেবে সেটি বেছে নেওয়া হয়।

তবে বর্ষাকালে নিয়মিত বৃষ্টি এবং মাঠে কাদা জমার কারণে ফুটবলারদের ইনজুরি ঝুঁকির আশঙ্কা থাকায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সংশ্লিষ্টরা। যদিও ফুটবল মাঠের এমন অদ্ভুত রূপান্তর দেখে অনেকেই অবাক।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা জানাচ্ছেন, খেলার ধারাবাহিকতা বজায় রাখতে এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। তবে মাঠ বদলের এই গল্প হয়তো অনেক দিন মনে রাখবে দেশের ফুটবলপ্রেমীরা।

ফুটবল বিশ্বে এমন উদ্ভট অভিজ্ঞতা খুব বেশি দেখা যায় না। মঙ্গলবারের ম্যাচটি তাই শুধু ফলের দিক থেকেই নয়, স্মরণীয় হয়ে থাকল অভিনব এক অধ্যায়ের জন্যও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা আর না হলে কে জিতবে?

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

১২

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

১৩

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৪

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

১৫

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১৬

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১৭

১১ রানে হারল বাংলাদেশ

১৮

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৯

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

২০
X