স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০২:৫২ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

সন্তানের জন্মে উচ্ছ্বসিত নেইমারকে বিশেষ উপহার পাঠাল পিএসজি

নেইমার ও ব্রুনা দম্পতি। ছবি : সংগৃহীত
নেইমার ও ব্রুনা দম্পতি। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান তারকা নেইমার ও তার প্রেমিকা ব্রুনা বিয়াঙ্কার্ডি গত ৫ জুলাই পৃথিবীর মুখ দেখিয়েছেন তাদের দ্বিতীয় সন্তান ‘মেল’-কে। ফুটবল মাঠের তারকার জীবন এখন ব্যক্তিগত সাফল্যেও উজ্জ্বল। আর এই আনন্দঘন মুহূর্তে নেইমারকে বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছে তার সাবেক ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।

নেইমারের চার সন্তানের জন্য বিশেষভাবে তৈরি করা পিএসজির জার্সি উপহার হিসেবে পাঠিয়েছে ফরাসি ক্লাবটি। ইনস্টাগ্রামে এই হৃদয়স্পর্শী উপহারের ছবি শেয়ার করে নেইমার লিখেছেন, “Merci @PSG”— অর্থাৎ, ধন্যবাদ পিএসজি।

নেইমারের বড় ছেলে দাভি লুকা জন্মগ্রহণ করে ২০১১ সালে, তার সাবেক প্রেমিকা ক্যারোলিনা ডান্তাসের গর্ভে। এরপর তিনি বর্তমান স্ত্রী ব্রুনার সঙ্গে কন্যাসন্তান মাভির জন্ম দেন। অন্যদিকে, তার আরেক সন্তান মাভি, জন্মগ্রহণ করে আমান্ডা কিম্বারলির সঙ্গে সম্পর্ক থেকে। আর এবার নতুন অতিথি হিসেবে এসেছে ‘মেল’, যাকে ঘিরে এখন ভরপুর উচ্ছ্বাসে মেতে উঠেছে নেইমার পরিবার।

পিএসজির এমন আন্তরিক উপহার নিঃসন্দেহে নেইমারের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। ২০২৩ সালে পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল-হিলালে যোগ দিলেও ইনজুরির কারণে মাঠে তেমন প্রভাব ফেলতে পারেননি নেইমার। পরে ২০২৫ সালের জানুয়ারিতে তিনি ফেরেন নিজের শৈশবের ক্লাব সান্তোসে।

আগামী ২৪ জুলাই ব্রাজিলিয়ান সেরি আ লিগে ইন্টারনাসিওনালের মুখোমুখি হবে সান্তোস। সেই ম্যাচেই আবার মাঠে দেখা যেতে পারে সদ্য চতুর্থ সন্তানের বাবা হওয়া নেইমারকে।

পারিবারিক আনন্দ আর সাবেক ক্লাবের সম্মাননা— দুয়ে মিলে এ মুহূর্তে যেন জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X