স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বার্সার ‘ভবিষ্যৎ’ কেড়ে নিল পিএসজি!

দ্রো ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত
দ্রো ফার্নান্দেজ। ছবি : সংগৃহীত

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিলেন পেদ্রো ফার্নান্দেজ; মায়ের সূত্রে ফিলিপিনো বংশোদ্ভূত প্রতিভাবান এ ফুটবলার দ্রো ফার্নান্দেজ নামে বেশি পরিচিত।

বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি দিয়ে উঠে আসা এ অ্যাটাকিং মিডফিল্ডার একই সঙ্গে উইংয়ের বাঁ দিকে খেলতে সক্ষম। বলের ওপর নিয়ন্ত্রণ এবং পাসিং দক্ষতার কারণে তাকে কাতালান ক্লাবটির ভবিষ্যৎ তারকা হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু গেম টাইম নিয়ে বার্সায় নাখোশ ছিলেন দ্রো ফার্নান্দেজ; যে কারণে ক্লাবটির চুক্তি বর্ধিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছিলেন।

এ অবস্থার মাঝেই প্রতিভাবান ১৮ বছর বয়সী এ ফুটবলারকে দলভুক্ত করার আনুষ্ঠানিক ঘোষণা দিল পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা বিবৃতিতে উল্লেখ করেছে, ‘প্যারিস সেন্ট জার্মেই অত্যন্ত আনন্দের সঙ্গে দ্রো ফার্নান্দেজকে দলে নেওয়ার ঘোষণা দিচ্ছে। ১৮ বছর বয়সী এ মিডফিল্ডার ২৭ নম্বর জার্সি পরিধান করবেন। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। এ পদক্ষেপ ক্লাবের ক্রীড়া কৌশলের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, যা মূলত তরুণ প্রতিভা এবং দক্ষতার ওপর গুরুত্ব দেয়।’

উত্তর-পশ্চিম স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল গালিসিয়ায় ২০০৮ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেন পেদ্রো ফার্নান্দেজ। চার বছর বয়সে ইডি ভাল মিনোর নিগ্রানে ক্যারিয়ার শুরু করেন। ২০২২ সালে তিনি বার্সেলোনায় যোগ দেন। বহুমুখী মিডফিল্ডার সেখানে তিন মৌসুম নিজের বিকাশ ঘটান এবং তার মান, খেলার ধরন এবং আক্রমণভাগে ক্ষমতার কারণে দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করেন।

নতুন মিশন সম্পর্কে ফার্নান্দেজ বলেছেন, ‘আমি পিএসজিতে যোগ দিতে পেরে অত্যন্ত খুশি এবং গর্বিত। এটি আমার এবং আমার পরিবারের জন্য গর্বের মুহূর্ত। পিএসজি একটি বিশাল ক্লাব যা আমি শৈশব থেকেই অনুসরণ করছি এবং এখানে অনেক কিংবদন্তি ইতিহাস গড়েছেন। আমি এই জার্সির জন্য মাঠে নামতে এবং নিজের সবটুকু উজাড় করে দিতে অত্যন্ত রোমাঞ্চিত ও অনুপ্রাণিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X