স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২:০২ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৫, ১২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

স্পার্স ছাড়ছেন সন হিউং-মিন, এক দশকের অধ্যায়ের অবসান

সন হিউং মিন। ছবি : সংগৃহীত
সন হিউং মিন। ছবি : সংগৃহীত

দশকজুড়ে ভালোবাসা, নিবেদন আর গোলের ঝলক—সব কিছুরই অবসান ঘটছে এবার। দক্ষিণ কোরিয়ার তারকা ফরোয়ার্ড সন হিউং-মিন শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন, তিনি এবার ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারকে বিদায় বলছেন।

সিউলে এক আবেগঘন সংবাদ সম্মেলনে সন বলেন, ‘এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি। আমি দীর্ঘদিন ধরেই ভাবছিলাম, অবশেষে মনে হলো এটাই উপযুক্ত সময়। আশা করি, সবাই আমার সিদ্ধান্তটা বুঝতে পারবেন এবং সম্মান জানাবেন।’

২০১৫ সালে মাত্র ২৩ বছর বয়সে ইংল্যান্ডে পা রেখেছিলেন সন। তখন ইংরেজি ভাষাও ঠিকমতো জানতেন না। আজ তিনি উত্তর লন্ডনের ক্লাবটির অধিনায়ক—স্পার্সের হয়ে ১০ বছরে ৪৫০ ম্যাচের বেশি খেলেছেন, প্রিমিয়ার লিগে সরাসরি অবদান রেখেছেন ১৯৮ গোলে। ক্লাবটির ইতিহাসে তিনি ইতোমধ্যেই কিংবদন্তির আসনে।

তবে দীর্ঘ এই যাত্রাপথে ট্রফি ছিল না বললেই চলে। অবশেষে গত মে মাসে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ইউরোপা লিগ জেতার মাধ্যমে প্রথম এবং একমাত্র ট্রফি জেতেন তিনি। সেই উপলক্ষে সন বলেন, ‘ইউরোপা লিগ জেতা আমার স্বপ্নপূরণের মতো ছিল। মনে হচ্ছে, এই ক্লাবে আমি যা কিছু অর্জন করতে চেয়েছি, তা করে ফেলেছি। এখন দরকার একটা নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ।’

ইএসপিএনের তথ্য অনুযায়ী, মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব এলএ এফসি সনকে দলে ভেড়াতে আগ্রহী। যদিও টটেনহ্যামের সঙ্গে তার চুক্তি আছে ২০২৬ সাল পর্যন্ত, তবে ক্লাব কর্তৃপক্ষ তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে বলেই জানিয়েছেন সন।

নিজের ভবিষ্যৎ ঠিক কী হচ্ছে, সেই প্রশ্নে সন বলেছেন, ‘আমি এখনো নিশ্চিত নই। সবকিছু ধাপে ধাপে এগোবে।’

রোববার নিউক্যাসলের বিপক্ষে সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে টটেনহ্যামের একটি প্রীতি ম্যাচে অধিনায়ক হিসেবে শুরু করবেন সন—এটাই হতে পারে তার স্পার্সের হয়ে শেষ ম্যাচ। তবে ১৩ আগস্ট প্যারিস সেইন্ট জার্মেইনের বিপক্ষে উডিনেতে অনুষ্ঠেয় ইউরোপিয়ান সুপার কাপের ম্যাচে তাকে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

নতুন কোচ টমাস ফ্রাঙ্ক বলেন, ‘সনকে সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা যাবে কালকের ম্যাচে। যদি এটাই হয় তার শেষ ম্যাচ, তাহলে নিজের দেশের দর্শকদের সামনে এমন বিদায় হতে পারে সত্যিই অসাধারণ এক সমাপ্তি।’

১০ বছরের ক্লাব অধ্যায় শেষ করে কোথায় যাচ্ছেন সন হিউং-মিন? উত্তর সময়ই দেবে। তবে এক দশক ধরে টটেনহ্যামকে ভালোবাসা, উৎসর্গ আর সম্মানে যেভাবে প্রতিনিধিত্ব করেছেন, তাতে ক্লাব-সমর্থকদের হৃদয়ে চিরস্থায়ী আসন নিশ্চিতভাবে রেখে যাচ্ছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X