মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

প্রীতি ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকে আল-নাসরের জয়

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

বয়স ৪০—কিন্তু যেন থেমে থাকার নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। গোলের ক্ষুধা, উদযাপনের উল্লাস আর শরীরী ভাষা—সবকিছুতেই এখনো আগের মতোই তীক্ষ্ণ তিনি। আর সেটাই প্রমাণ দিলেন নিজের দেশ পর্তুগালের মাটিতে, প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করে।

পর্তুগালের আলগারভে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে রিও আভের বিপক্ষে ৪-০ গোলের জয়ে আল-নাসরের পক্ষে হ্যাটট্রিক করেন রোনালদো। ম্যাচের ১৫তম মিনিটে মোহামেদ সিমাকানের গোলে এগিয়ে যায় আল-নাসর। এরপর শুরু হয় রোনালদো শো।

প্রথমার্ধের ৪৪তম মিনিটে ডান দিক থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোলরক্ষক সেজারি মিসটাকে পরাস্ত করেন রোনালদো। দ্বিতীয়ার্ধে ১৭তম মিনিটে পেনাল্টি পেয়েছিলেন আল-নাসর। রোনালদো সেটি সতীর্থ সাদিও মানের হাতে তুলে দেন; কিন্তু মানে ব্যর্থ হন গোল করতে। তবে ফিরতি আক্রমণে বল পেয়ে মাথা দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করে দেন রোনালদো।

২৩তম মিনিটে আবারও পেনাল্টি পায় আল-নাসর। এবার আর দায়িত্ব ছাড়েননি রোনালদো। নিজেই নিখুঁত শটে বল জড়ান বাঁ কোনায়। পূর্ণ হয় হ্যাটট্রিক। প্রস্তুতি ম্যাচ হলেও রোনালদোর পারফরম্যান্স ছিল একেবারে প্রতিযোগিতামূলক ম্যাচের মতোই দৃঢ়।

ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে রোনালদোর সংগ্রহ এখন ৯৩৮টি অফিসিয়াল গোল। ক্যারিয়ারের শেষ ধাপে এসেও তার লক্ষ্য স্পষ্ট—১,০০০ গোলের মাইলফলক ছোঁয়া। তার পেছনে আছেন লিওনেল মেসি, যিনি এখন পর্যন্ত করেছেন ৮৭৪টি গোল। দুজনের বয়সের পার্থক্য ২ বছর হলেও, শেষ হাসি কে হাসবেন, তা এখনো অনিশ্চিত।

চুক্তি নবায়নের জটিলতা কাটিয়ে আল-নাসরে থেকেই নতুন মৌসুমে নামছেন রোনালদো। গত সপ্তাহে ফরাসি ক্লাব তুলুজের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচেও একটি গোল করেছিলেন তিনি। আগামী রোববার আলমেরিয়ার বিপক্ষে স্পেনে হবে আল-নাসরের শেষ প্রস্তুতি ম্যাচ। এরপর শুরু হবে আসল লড়াই—সৌদি সুপার কাপের সেমিফাইনাল, যেখানে প্রতিপক্ষ আল-ইত্তিহাদ।

১০০০ গোলের পথ কি এভাবেই রাঙিয়ে রাঙিয়ে পেরিয়ে যাবেন রোনালদো? বয়সের বাধা মানছেন না তিনি, গোলের ক্ষুধাও যেন বেড়েই চলেছে!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X