স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ

রোনালদোর অবিশ্বাস্য বাইসাইকেল কিকে আল-নাসরের টানা নবম জয়

রোনালদোর সেই অবিশ্বাস্য বাইসাইকেল কিক। ছবি : সংগৃহীত
রোনালদোর সেই অবিশ্বাস্য বাইসাইকেল কিক। ছবি : সংগৃহীত

পর্তুগালের ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো যেন বয়সকে চ্যালেঞ্জ করতেই ফুটবল খেলেন। ৪০ বছর বয়সেও তার পায়ের জাদু থামার কোনো লক্ষণ নেই। রিয়াদের আল-আওয়াল পার্কে রোববার রাতে আল-খালিজের বিপক্ষে আবারও সেই পুরনো ঝলক—দর্শকদের নিঃশ্বাস আটকে দেওয়া এক শ্বাসরুদ্ধকর বাইসাইকেল কিক, যা মনে করিয়ে দিল রোনালদোর জন্য বয়স এখনো শুধুই সংখ্যা।

সৌদি প্রো লিগের দশম রাউন্ডে আল-নাসর ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে আল-খালিজকে। কিন্তু পুরো ম্যাচ ছাপিয়ে গেছে রোনালদোর সেই গোল—একটি মুহূর্ত, যা মনে করিয়ে দিয়েছে তার মাদ্রিদ ও জুভেন্টাস-দিনগুলোর ক্লাসিক ঝলক।

লিগে এর আগে টানা আট ম্যাচ জিতে আসা আল-নাসর এদিনও শুরু থেকেই আধিপত্য দেখায়। জোয়াও ফেলিক্স ও সাদিও মানের দুর্দান্ত পারফরম্যান্সে ৪ গোলের উৎসব করেছে জর্জ জেসুসের দল। ফেলিক্স গোল করেছেন একটি, তৈরি করেছেন আরেকটি; মানেও পেয়েছেন নিজের নামের পাশে এক গোল।

তবুও সব আলো কেড়ে নেন রোনালদো।

৭৮তম মিনিটে আল-খালিজ যখন কিছুটা চাপ সৃষ্টি করে ম্যাচে ফিরতে চেষ্টা করছিল, ঠিক তখনই বুসহালের ক্রস বক্সে ভেসে যায়। রোনালদো পিছনে ঝাঁপিয়ে পড়ে বাতাসে ভাসমান অবস্থায় পায়ের তীক্ষ্ণ ঘূর্ণিতে বল পাঠান জালে। গোলকিপার অ্যান্থনি মরিস কেবল তাকিয়ে থাকা ছাড়া কিছুই করতে পারেননি।

স্টেডিয়াম স্তব্ধ—তারপর উত্তাল। এমন ধরনের গোল আজকাল আর কেউ নিয়মিত করতে পারে না। কিন্তু রোনালদো পারে আর এটাই তাকে রোনালদো বানায়।

এই গোলের মাধ্যমে রোনালদো তার মৌসুমের গোল সংখ্যা ১০-এ নিয়ে গেলেন। প্রতিটি ম্যাচে গোল, প্রতি মুহূর্তে প্রভাব—৪০ ছুঁলেও তিনি লড়ছেন তরুণদের সঙ্গে নয়, বরং নিজের কিংবদন্তির সাথে।

আল-নাসর এখন ৯ ম্যাচে ৯ জয়, লিগে সর্বোচ্চ ৩০ গোল করে সবার ওপরে।

ফুটবল হয়তো পরিবর্তন হয়েছে, লিগের মান নিয়েও বিতর্ক রয়েছে। কিন্তু একটি বিষয় আজও অপরিবর্তিত—গোল করতে হলে এখনো রোনালদোর কাছেই তাকিয়ে থাকে তার দল এবং তার কোটি ভক্ত।

রাতের সেই বাইসাইকেল কিক আবারো মনে করিয়ে দিল—ক্রিশ্চিয়ানো রোনালদো এখনো খেলা বদলানোর নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১০

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১১

১৯৭১ : একটি গ্রামের গল্প

১২

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৩

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৪

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৫

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৬

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৭

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৮

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৯

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

২০
X