বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১২:৫৯ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০২:১২ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল রোনালদোর ‘ঘুমের অভ্যাস’ ঘিরে এক চমকপ্রদ তথ্য

ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

চলতি সময়ে ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্য বা অন্য যে কোনো বিষয়ে সচেতনদের একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে অনুশীলন, খাবার কিংবা বিশ্রাম—সব ক্ষেত্রেই সর্বোচ্চ গুরুত্ব দেন পর্তুগালের এই কিংবদন্তি ফরোয়ার্ড। তবে এবার জানা গেল তার ‘ঘুমের অভ্যাস’ ঘিরে এক চমকপ্রদ তথ্য—রোনালদো ফাইভজি প্রযুক্তিকে ভয় পান!

সৌদি ক্লাব আল-নাসরের হয়ে খেলা এই মহাতারকা রাতে ঘুমাতে যাওয়ার সময় নিজের মোবাইল ফোন বিছানার পাশে রাখেন না। এমনকি ফোনের ফাইভজি সিগন্যালও নাকি বন্ধ করে দেন। বিষয়টি প্রকাশ্যে এনেছেন তার সাবেক পর্তুগিজ সতীর্থ সেদ্রিক সোয়ারেস।

ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে সেদ্রিক বলেন, ‘রোনালদো এমন সময় আছে যখন সে ফোন ব্যবহারই করে না। সে বলে এটা তার ঘুমের ওপর প্রভাব ফেলে, তাই সে ফোন ঘরের বাইরে রেখে ঘুমায়। ফাইভজি যখন এলো, তখন সে আমাকে বলেছিল, ‘সেদ্রিক, ফাইভজি ব্যবহার কোরো না, এটা ঘুমের ব্যাঘাত ঘটায়।’ আমি জানি না সে এখনো সেটা করে কি না, তবে সে সত্যিই ওই সময় সিগন্যাল ব্লক করে ঘুমাত।’

৪০ বছর বয়সেও আন্তর্জাতিক ফুটবলে খেলে চলেছেন রোনালদো। আল-নাসরের হয়ে গোল করে যাচ্ছেন, অনুশীলনে দিচ্ছেন সর্বোচ্চটা। এই বয়সেও ফিটনেস ধরে রাখার পেছনে তার ঘুমের গুরুত্ব তিনি বারবারই জানিয়েছেন।

রোনালদো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাতে ফোনে সময় কাটানো নয় বরং ঘুম ও বিশ্রাম তাকে দীর্ঘ ক্যারিয়ারে সাহায্য করেছে। সে কারণেই হয়তো ফাইভজি নিয়ে অস্বস্তি থাকলেও তিনি সবদিক থেকেই সতর্ক থাকেন নিজের শরীরের প্রতি।

তবে শুধু রোনালদোই নন, কোভিড-১৯ সময়কালে ৫জি নিয়ে গুজব ছড়িয়েছিল বিশ্বজুড়েই। অনেকেই বিশ্বাস করতেন ফাইভজি নাকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় বা ভাইরাস ছড়াতে পারে। যদিও সেসব তথ্য বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত হয়েছে।

সম্প্রতি আল-নাসরের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে তুলুজের বিপক্ষে গোল করেছেন রোনালদো। তবে পর্তুগালের অপেক্ষাকৃত দুর্বল দল এস্ট্রেলা দা আমাদোরার বিপক্ষে হার মানতে হয় তাদের। যদিও সামনে ক্লাব মৌসুমে দারুণ কিছু করতে মুখিয়ে আছেন এই ‘ফিটনেস ফ্রিক’ তারকা।

ফোন দূরে রাখুন, ঘুম ভালো করুন—এই সহজ বার্তাই যেন দিয়ে যাচ্ছেন রোনালদো। তাই তো ৪০ বছরেও তিনি বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ পারফর্মার!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১০

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১১

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১২

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৩

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৪

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৫

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৬

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৭

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৮

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

১৯

চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X