স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে রাশফোর্ড ও গার্সিয়ার নিবন্ধন সম্পন্ন করল বার্সা

জোয়ান গার্সিয়া ও মার্কাস রাশফোর্ড। ছবি : সংগৃহীত
জোয়ান গার্সিয়া ও মার্কাস রাশফোর্ড। ছবি : সংগৃহীত

অবশেষে হাঁফ ছেড়ে বাঁচলেন বার্সেলোনা সমর্থকরা। লা লিগার মৌসুম শুরুর মাত্র একদিন আগে নতুন দুই সাইনিং মার্কাস রাশফোর্ড ও জোয়ান গার্সিয়াকে নিবন্ধন করেছে লা লিগা কর্তৃপক্ষ। ফলে শনিবার মায়োর্কার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচেই খেলতে পারবেন তারা।

ম্যানচেস্টার ইউনাইটেড থেকে লোন ডিলের মাধ্যমে আসা রাশফোর্ড ছিলেন কাগজপত্র জটিলতায় অনিশ্চয়তার মধ্যে। দীর্ঘদিন ধরে আর্থিক সীমাবদ্ধতার কারণে বার্সার কাছে বিষয়টি হয়ে উঠেছিল বড় এক “রেজিস্ট্রেশন সাগা”। তবে শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক হওয়ায় লা লিগার অফিসিয়াল ট্রান্সফার তালিকায় আসে তার নাম।

বালেয়ারিক দ্বীপপুঞ্জে বার্সা সাপোর্টারদের এক অনুষ্ঠানে ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা নিজেই সুখবরটি জানান। তিনি বলেন, ‘ফ্লিক চাইলে কালই রাশফোর্ড ও গার্সিয়াকে খেলাতে পারবেন।’

তবে বার্সার বেতনের চাপ এখনও পুরোপুরি সামাল দেওয়া হয়নি। ফলে আরেক গোলকিপার ভয়চেক শেজনি, জেরার্ড মার্টিন এবং রুনি বার্ডগজিকে এখনো নিবন্ধন করা হয়নি এবং তাদের মায়োর্কা ম্যাচ স্কোয়াডে রাখা হয়নি।

এদিকে ইনজুরির কারণে রবার্ট লেওয়ানডোভস্কি মাঠের বাইরে থাকায়, মৌসুমের উদ্বোধনী ম্যাচেই রাশফোর্ডকে প্রথম একাদশে দেখা যেতে পারে। তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন ফেরান তোরেস। এখন দেখার বিষয়—হ্যান্সি ফ্লিক প্রথম ম্যাচেই নতুন ৯ নম্বরকে আক্রমণের কেন্দ্রবিন্দু করে নামান কি না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১০

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১১

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১২

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৩

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

১৪

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

১৫

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

১৬

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

১৮

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X