স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

খেলোয়াড় নিবন্ধন নিয়ে ক্ষুব্ধ বার্সা কোচ ফ্লিক

হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত
হ্যান্সি ফ্লিক। ছবি : সংগৃহীত

স্প্যানিশ লা লিগা মৌসুম শুরু হচ্ছে আজ (১৫ আগস্ট) রাতেই। যথারীতি লিগ মৌসুম শুরুর প্রাক্কালে আবারও খেলোয়াড় নিবন্ধন সংকটে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের দলে এখনো ছয়জন খেলোয়াড়ের নিবন্ধন সম্পন্ন হয়নি। পরিস্থিতি নিয়ে খুব একটা খুশি নন কোচ হ্যান্সি ফ্লিক।

গত মৌসুমেও একই সমস্যায় পড়েছিলেন তিনি—তখন নতুন তারকা সাইনিং দানি ওলমোকে মৌসুমের প্রথম দুই ম্যাচে ব্যবহার করতে পারেননি নিবন্ধন জটিলতার কারণে। এবারও সেই গল্পের পুনরাবৃত্তি।

প্রথম ম্যাচের আগে মিডিয়ার মুখোমুখি হয়ে ফ্লিক বলেন, ‘আমার জন্য এই পরিস্থিতি মোটেও আনন্দের নয়। আমি ক্লাবের ওপর আস্থা রাখি; আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। গত মৌসুমেও এমন হয়েছিল। আমরা এখন কেবল নিজেদের নিয়ন্ত্রণে যা আছে, সেটার ওপরই মনোযোগ দিচ্ছি। এর বেশি কিছু বলার নেই।’

এক সাংবাদিক জানতে চান, ধৈর্যের এই মজুদ কি সবসময়ই তার ছিল, নাকি বার্সেলোনায় এসে শিখেছেন? হেসে ফ্লিকের উত্তর, ‘(হাসি) জীবনের প্রতিটি পর্যায়ে উন্নতির চেষ্টা করা ভালো। আমি চাই এই দিকেও আরও ভালো হতে।’

সম্প্রতি স্প্যানিশ ফুটবলে আলোচিত বিষয় ‘ইউএসএ গেম’—আরএফইএফ অনুমোদন দিয়েছে ভিয়ারিয়াল বনাম বার্সেলোনা ম্যাচটি মায়ামিতে আয়োজনের। ব্যাপক সমালোচনার মুখে ফ্লিককে প্রশ্ন করা হয়, এতে কি বার্সেলোনা প্রতিযোগিতামূলক সুবিধা পাবে? উত্তরে তিনি বলেন, ‘আমি জানি না কী বলব, এখনও ভাবিনি। আদৌ হবে কি না, সেটাও নিশ্চিত নয়। আমি এখন শুধু পরবর্তী ম্যাচ নিয়েই ভাবছি।’

সমস্ত জটিলতার মাঝেও মৌসুম শুরুর আগে দলের প্রশিক্ষণ দেখে আশাবাদী ফ্লিক। তার লক্ষ্য নির্দিষ্ট কোনো ট্রফি নয়, বরং ধারাবাহিক উন্নতি বজায় রাখা।

‘দ্বিতীয় মৌসুমে কী হবে দেখা যাক। আমরা খুব কঠোর পরিশ্রম করছি। অনুশীলনে যে মান চাইছিলাম, সেটা পেয়েছি। তিনটি শিরোপা শেষ নয়, বরং শুরু। জয়ী মানসিকতা ধরে রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আমরা সঠিক পথে আছি।’

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১:৩০ মিনিটে) সন মোইক্সে মায়োর্কার মাঠে মৌসুমের প্রথম ম্যাচে নামবে বার্সেলোনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১০

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১১

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

১২

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

১৩

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১৪

যুবদল নেতা বহিষ্কার

১৫

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১৬

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৭

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৮

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৯

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

২০
X