স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৪:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

‘ভুল’ আংটি দিয়ে প্রেমিকাকে ‘প্রপোজ’ করেন রোনালদো!

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ । ‍ছবি : সংগৃহীত
ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ । ‍ছবি : সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। আংটি পরা হাত রোনালদোর হাতের ওপর রেখে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে জর্জিনা লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’

এর পর থেকেই শুরু হয় নানা আলোচনা। রোনালদোর বাগদানের এই আংটির দাম কত, আংটিতে বসানো রত্নটি কোন পাথর—এসব নিয়ে চলতে থাকে হরেক রকমের আলোচনা। এরই মধ্যে আংটির আনুমানিক দামও বের করে ফেলেছে বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ও লাইফস্টাইল প্রকাশনা ‘এল’। তাদের দাবি, এই আংটির আনুমানিক দাম ১ কোটি ডলারের (প্রায় ১২১ কোটি ৫২ লাখ টাকা) কাছাকাছি।

স্পেনের এক গয়না বিশেষজ্ঞ হুয়ানা গার্সিয়া সানচেজ রোনালদোর বাগদানের আংটি নিয়ে এবার বিতর্কের সূত্রপাত করলেন। তিনি দাবি করেন, রোনালদো জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে যে আংটি উপহার দিয়েছেন, সেটি আসলে ‘ককটেল রিং’।

তার মতে, ‘বাগদানের আংটি হওয়ার শর্ত পূরণ করতে পারেনি’ রোনালদোর উপহার দেওয়া আংটিটি। সহজ কথায়, বাগদানের আংটি যেমন হয়, জর্জিনাকে দেওয়া আংটিটি সেই কাতারে পড়ে না।

সানচেজ বলেন, ‘বাগদানের আংটি যেমন হয়, এটি তেমন নয়। এটা অনেক বড় এবং ভারী। এমন পাথর প্রায় ৪০ ক্যারেটের হয়, যেটা আংটি নয় নেকলেসের সঙ্গে বেশি মানানসই। এটা বেশ অস্বস্তিদায়ক এবং আঙুলের নড়াচড়াকে বাধাগ্রস্ত করে। শুধু সেটিংটাই নিখুঁত, বাকিটা ত্রুটিপূর্ণ।’

সানচেজ দাবি করেন, এ আংটি ‘ভালোবাসার অঙ্গীকার হিসেবে প্রতিদিন পরার প্রতীক’ বহন করে না। বাগদানের আংটি হলুদ কিংবা সাদা সোনার (হোয়াইট গোল্ড) হওয়া উচিত। একই সঙ্গে এটি আরামদায়ক ও আঙুলের নড়াচড়ায় সহায়ক হওয়া উচিত, কারণ ভালোবাসা ও বিশ্বস্ততার প্রতীক হিসেবে এটা প্রতিদিন পরাটাই প্রত্যাশিত। আংটিটি আসলে ‘ককটেল রিং’, যেটা বিশেষ কোনো উপলক্ষে মনোযোগ আকর্ষণের জন্য বানানো হয়েছে। ভালোবাসার অঙ্গীকার হিসেবে এটি প্রতিদিন পরার আংটি নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর হতাশার রাত, জয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ পর্তুগালের

ইরানি হামলার আশঙ্কায় কুয়েতের আকাশসীমা সাময়িক বন্ধ

তারেক রহমানের সরকারের প্রথম বাজেট, গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

পুলিশ দেখে খিচুড়ি রেখে পালালেন নেতাকর্মীরা, ২ ছাত্রলীগ কর্মী আটক

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

ইরানের হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

চট্টগ্রামের জলাবদ্ধতা দূর করতে ৫ বছরের পরিকল্পনা, নতুন প্রকল্পের উদ্যোগ

৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রকে ‘নরকসম’ জবাব দেবে ইরান : মজিদ মুসাভি

১০

সিএনজিচালককে ছুরিকাঘাতে হত্যা করল কিশোর গ্যাং

১১

আজকের নামাজের সময়সূচি

১২

দুই দেশে হামলা চালাল ইরান

১৩

দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ভৈরব, ককটেল বিস্ফোরণে পুলিশসহ আহত ৩০

১৪

আজ পর্দা উঠছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’

১৫

রাজধানীর যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৬

জীবন বাঁচাতে চুপ করে গেছি : মাহফুজ আলম

১৭

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা তেহরানের

১৮

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনা

১৯

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

২০
X