স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০৯:০৭ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

জর্জিনার আংটিতে লুকিয়ে রোনালদোর প্রেমবার্তা!

রোনালদো-জর্জিনা এবং সেই বাগদানের আংটি। ছবি : সংগৃহীত
রোনালদো-জর্জিনা এবং সেই বাগদানের আংটি। ছবি : সংগৃহীত

অবশেষে দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর আর্জেন্টাইন জর্জিনা রদ্রিগেজকে বাগদান দিলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আগস্টের মাঝামাঝি সময়ে পরিবার-পরিজনের উপস্থিতিতেই তিনি প্রস্তাব দেন প্রিয়তমাকে।

জর্জিনার হাতে এখন ঝলমল করছে একটি ৩৫ ক্যারেটের হীরার আংটি, যার আনুমানিক মূল্য প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় ৫৯০ কোটি টাকা। তবে জানেন কি এই আংটির আড়ালে লুকিয়ে আছে রোনালদোর লুকানো বার্তাও।

আংটির নকশা নিয়ে কাজ করা বিশেষজ্ঞ টোবিয়াস করমিন্ড বলেন, ‘এই আংটিটি বিখ্যাত টেলর-বার্টন ডায়মন্ডের মতো, যেটি একসময় এলিজাবেথ টেলরকে উপহার দিয়েছিলেন রিচার্ড বার্টন।’

তিনি আরও যোগ করেন, ‘রোনালদো যে আংটি বেছে নিয়েছেন সেটি তিন-পাথরের বিশেষ ডিজাইন, যা প্রতীকীভাবে যুগলের অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে নির্দেশ করে। এটি শুধু একটি আংটি নয়, বরং একটি বার্তা—‘তুমি আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ।’

বাগদান ঘোষণার পর জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘনভাবে লিখেছেন: ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং সব জীবনে।’

ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করলেও মাঠে রোনালদো এখনো সমান উজ্জ্বল। চল্লিশ বছর বয়সেও সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে গোলের ধারা বজায় রেখেছেন তিনি। সম্প্রতি রিও আভের বিপক্ষে প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করে জানান দিলেন, বয়স কেবল সংখ্যামাত্র।

এদিকে জাতীয় দলের হয়েও তার সামনে বড় চ্যালেঞ্জ। ২০২৫ সালে উয়েফা নেশন্স লিগে পর্তুগালকে দ্বিতীয় শিরোপা জিততে সাহায্য করার পর এখন লক্ষ্য আগামী গ্রীষ্মের বিশ্বকাপ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X