স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা ভক্তদের জন্য সুখবর, মাঠে ফিরেছেন তারকা ফুটবলার

পাওলো দিবালা। ‍ছবি : সংগৃহীত
পাওলো দিবালা। ‍ছবি : সংগৃহীত

ইনজুরির কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর মাঠে ফিরেছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার পাওলো দিবালা। মার্চে কাগলিয়ারির বিপক্ষে খেলার সময় বাম পায়ের সেমিটেন্ডিনোসাস টেন্ডনে চোট পান তিনি। ভয়াবহ এই চোটের কারণে গত মৌসুমের শেষ অংশটা দর্শক হিসেবেই কাটাতে হয় তাকে।

ইনজুরির সঙ্গে লড়াই শেষে অবশেষে সুস্থ হয়ে উঠেছেন দিবালা। এখন নিয়মিতভাবে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এবং সিরি আ’তে মৌসুমের প্রথম ম্যাচেই তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

দিবালার মাঠে ফেরাটা আর্জেন্টিনার জন্যও সুখবর। সবশেষ ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচগুলোতে ফিটনেসের অভাবে তাকে স্কোয়াডে রাখা হয়নি।

বর্তমানে পুরোপুরি ফিট হওয়া দিবালা আবারও জাতীয় দলে ফেরার জন্য বিবেচিত হতে পারেন। আগামী অক্টোবরে ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে, যদিও প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। মাঠে দারুণ পারফরম্যান্স করতে পারলে সেই প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলেই দেখা মিলতে পারে দিবালার।

ইনজুরির কারণে সিরি আ’তে গত মৌসুমটা ভালো কাটেনি দিবালার।তারকা ফুটবলারকে ছাড়া সে মৌসুমে রোমা পঞ্চম স্থানে থেকে শেষ করে এবং ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করে। সবশেষ মৌসুমে দিবালা ৩৬ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন।

উল্লেখ্য, ২০২২ সালে ক্লাবে যোগ দেওয়ার পর থেকে দিবালা রোমার হয়ে এখন পর্যন্ত ১১৩টি ম্যাচে মাঠে নেমেছেন, যেখানে তিনি করেছেন ৪২টি গোল ও দিয়েছেন ২২টি অ্যাসিস্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X