স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৬ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিককে নিয়ে প্রকাশ্যে ক্ষোভ নেইমারের

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের শুরু থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নেইমার যেন এখন আর সংবাদ শিরোনামে ‘ফুটবল’ নয়, বিতর্ক নিয়েই বেশি আসছেন। এবারও ব্যতিক্রম হলো না—ব্রাজিলিয়ান সুপারস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে এক সাংবাদিককে উদ্দেশ করে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিলেন। অভিযোগ, সেই সাংবাদিক নাকি তার বিরুদ্ধে ‘পুরোটাই মিথ্যা খবর’ প্রকাশ করেছেন।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে সান্তোসের হয়ে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে হারের ম্যাচে। ম্যাচ চলাকালীন বদলি হওয়ার পর নেইমারকে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়, যা নিয়ে ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবো এস্পোর্তে দাবি করে—পরবর্তীতে নেইমার নাকি ক্লাবের কোচ হুয়ান পাবলো ভয়ভোদাকে ফোন করে ক্ষমা চেয়েছেন।

এই খবর ছড়িয়ে পড়তেই নেইমার নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন। সংবাদটির মন্তব্য ঘরে গিয়ে লিখেছেন—‘আরেকটা মিথ্যা কথা! একটা বাজে সাংবাদিকের বানানো খবর!’

এই এক বাক্যই যথেষ্ট ছিল পুরো ব্রাজিলিয়ান ক্রীড়া অঙ্গনে ঝড় তোলার জন্য। সমালোচকদের অনেকে বলছেন, মাঠের বাইরের রাগ আর হতাশাই এখন নেইমারের ক্যারিয়ারের বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

সাম্প্রতিক সময়ে সান্তোসের জার্সিতে নেইমারের পারফরম্যান্স নিয়েও চলছে প্রবল সমালোচনা। দিয়ারিও এএস পত্রিকার বিশ্লেষণে বলা হয়, ‘নেইমার ধীর, ছন্দহীন এবং কখনো কখনো সতীর্থদের খেলাতেও বাধা দিয়েছেন।’

দুই মাসের চোটে মাঠের বাইরে থাকার পর ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে তার প্রত্যাবর্তন ছিল প্রত্যাশার চেয়ে নিস্তেজ। যদিও একবার ফ্রি-কিক থেকে ও একটি হেডে গোলের সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু তা যথেষ্ট ছিল না দলের ৩-২ হারের কষ্ট মুছতে।

তবে ক্লাব কর্মকর্তারা নেইমারের পাশে দাঁড়িয়েছেন প্রকাশ্যে। সান্তোসের নির্বাহী পরিচালক আলেকজান্দ্রে মাত্তোস ইনস্টাগ্রামে দীর্ঘ এক পোস্টে লিখেছেন,

‘প্রতিভাবানদের সব সময় ভুল বোঝা হয়। নেইমার একজন প্রতিভা—যিনি ইতিহাস তৈরি করতে জন্মেছেন। কঠিন সময় মানুষকে আরও শক্ত করে তোলে, এবং নেইমারও তেমন একজন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১০

ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৩

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৪

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৫

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৬

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৭

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৮

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৯

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

২০
X