স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৩:৩৭ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৩:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

‘দৈত্যকায়’ ফুটবলার পাভেল : কে তিনি, কেন আলোচনায়

পাভেল পদকোলজিন। ‍ছবি : সংগৃহীত
পাভেল পদকোলজিন। ‍ছবি : সংগৃহীত

যারা নিয়মিত ফুটবল দেখেন তাদের কাছেও পাভেল পদকোলজিন নামটা এতদিন ছিল অচেনা, অজানা। তবে হুট করেই আলোচনায় এ ফুটবলার। মূলত, তার উচ্চতা বাকি সবার চেয়ে তাকে আলাদা করেছে। কে এই পাভেল পদকোলজিন, কেনই বা তিনি আলোচনায়- এ প্রশ্ন এখন অনেকেরই।

পাভেলকে ‘দৈত্যকায়’ বলার কারণ, এমন উচ্চতার ফুটবলার বর্তমানে সম্ভবত আর নেই। পাভেলের উচ্চতা ২.২৬ মিটার (৭ ফুট ৪ ইঞ্চি), শারীরিক গড়নও সুঠাম। তার এই বাড়তি উচ্চতার কারণে তার সতীর্থ কিংবা প্রতিপক্ষের ফুটবলাররা তার কোমর সমান উচ্চতায় থাকেন।

পাভেল পদকোলজিন যে শুরু থেকেই ফুটবদার ছিলেন ব্যাপারটি কিন্তু তেমন নয়। ৪০ বছর বয়সী এই রাশিয়ান খেলতেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল লিগের (এনবিএ) দল ডালাস ম্যাভেরিকসে। বাস্কেটবল ছেড়ে পেশাদার ফুটবলে নাম লিখিয়েছেন পাভেল। গত মঙ্গলবার রাশিয়ান কাপে আমকাল মস্কোর হয়ে অভিষেক ঘটে এ পাভেলের।

পেশাদার ফুটবলে নেমে পড়ার মাধ্যমে একটি রেকর্ডও গড়েছেন পাভেল। আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, পাভেল এখন পৃথিবীর সবচেয়ে লম্বা ফুটবলার। তবে তার এই অতিরিক্ত লম্বা যে স্বাভাবিক কারণে হয়েছে ব্যাপারটি তেমন নয়। বিরল হরমোনজনিত রোগ অ্যাক্রোমেগালিতে ভুগছেন তিনি। এই রোগে অতিরিক্ত গ্রোথ হরমোন নিঃসরণের কারণে হাড় ও টিস্যুর বৃদ্ধি হয়। এর ফলে হাত, পা, মুখমণ্ডল ও কপাল বড় হয়ে যায়। পাভেল পদকোলজিনের ক্ষেত্রেও এমনটা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

১০

আজকের নামাজের সময়সূচি

১১

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১২

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৩

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৪

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৫

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৬

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৭

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৮

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৯

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

২০
X