স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০১:২৩ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল নিলাম থেকে সরিয়ে দেওয়া হলো বিজয়সহ ১০ ক্রিকেটারের নাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

ফিক্সিং সন্দেহে রেড ফ্লাগে থাকা ক্রিকেটারদের নাম বিপিএলের নিলাম থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। নতুন প্রকাশিত তালিকায় তাদের নাম স্থান পায়নি। নাম সরিয়ে দেওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম, আলাউদ্দিন বাবু, সানজামুল ইসলাম, মিজানুর রহমান, মনির হোসেন খান, নিহাদ উজ্জামান এবং আরও দুই বিদেশি ক্রিকেটার ।

নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৯ জনের জায়গা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-তে রয়েছেন দুজন, লিটন দাস ও নাঈম শেখ। এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে ১২, ‘সি’ ক্যাটাগরিতে ১৭, ‘ডি’ ক্যাটাগরিতে ২৬, ‘ই’ ক্যাটাগরিতে ৩৮ ও ‘এফ’ ক্যাটাগরিতে ৬৩ ক্রিকেটার রয়েছেন।

নিলামের নিয়ম অনুযায়ী– প্রতিটি দল ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ২, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৬, ‘ই’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৩ এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে কমপক্ষে একজনকে কিনতে হবে।

এর আগে, বিসিবি জানিয়েছিল বিপিএলের গত আসরে ফিক্সিংয়ের সন্দেহে থাকা ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না। শনিবার (২৯ নভেম্বর) নিলামের আগেরদিন প্রকাশিত তালিকায় দেখা গেছে, সেখানে নেই বিজয়-মোসাদ্দেকসহ ১০ ক্রিকেটারের নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X