ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৪৬ এএম
অনলাইন সংস্করণ

প্রক্সির মাধ্যমে লিখিত পাস, ভাইভায় এসে হাতেনাতে ধরা

আটক দুই চাকরি প্রার্থী। ছবি : কালবেলা
আটক দুই চাকরি প্রার্থী। ছবি : কালবেলা

নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষায় প্রক্সি ব্যবহার করে উত্তীর্ণ হওয়ার অভিযোগে দুই প্রার্থীকে আটক করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৯ নভেম্বর) বিকেলে মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে এলে তাদের আচরণ ও হাতে লেখার অমিল দেখে সন্দেহ হয়। পরবর্তী তদন্তে বিষয়টি নিশ্চিত হয়।

আটক দুই প্রার্থী হলেন- নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি চিলাহাটি এলাকার হৃদয় ইসলাম (১৯) এবং অপরজন ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সুন্দরখাতা গ্রামের বাবুল হোসেন (৩০)

জেলা প্রশাসন সূত্র জানায়, ভাইভা বোর্ডে ঢোকার আগে প্রচলিত নিয়ম অনুযায়ী তাদের হাতে লেখা মিলিয়ে দেখা হয় লিখিত পরীক্ষার খাতার সঙ্গে। হাতে লেখায় স্পষ্ট অমিল ধরা পড়ে। জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করেন যে তারা নিজেরা নয়, অন্যকে দিয়ে লিখিত পরীক্ষা দিয়েছিলেন।

এ বিষয়ে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, দুই পরীক্ষার্থীকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী ও পরিচ্ছন্নতা কর্মী—এই তিনটি পদে সম্প্রতি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। অফিস সহায়ক পদে ৪২টি শূন্যপদের বিপরীতে ১৩০ জন, নিরাপত্তা প্রহরী পদে ৩টি শূন্যপদের বিপরীতে ৯ জন এবং পরিচ্ছন্নতা কর্মী পদে ১টি শূন্যপদের বিপরীতে ৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X