চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ
চট্টগ্রাম সাউদার্ন মেডিকেল কলেজ

আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দেবেন দেশি-বিদেশি ৫৪২ চিকিৎসক

চট্টগ্রামে সাউদার্ন মেডিকেল কলেজের সামিট অবহিতকরণ সভায় আয়োজকরা। ছবি : কালবেলা
চট্টগ্রামে সাউদার্ন মেডিকেল কলেজের সামিট অবহিতকরণ সভায় আয়োজকরা। ছবি : কালবেলা

চট্টগ্রামে সাউদার্ন মেডিকেল কলেজের সামিটে দেশি-বিদেশি ৫৪২ জন চিকিৎসকের মিলনমেলায় উপস্থাপিত হতে যাচ্ছে ৬৩টি বৈজ্ঞানিক গবেষণাপত্র। আগামী ৪ ডিসেম্বর কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

বৈজ্ঞানিক সম্মেলন অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমের পরিচালনায় সভায় বক্তব্য দেন সাউর্দান মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম ও সদস্য ডা. খুরশীদ জামিল চৌধুরী প্রমুখ।

সভায় বলা হয়, বৈজ্ঞানিক সম্মেলনে ইন্দোনেশিয়া, কোরিয়া, আমেরিকা, লন্ডন থেকে আগত চারজন আন্তর্জাতিক গবেষক তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। পাশাপাশি দেশের খ্যাতিমান চিকিৎসকরাও উপস্থাপন করবেন তাদের নিজেদের গবেষণাপত্র। এ ছাড়া সাউদার্নের শিক্ষার্থীদের উদ্ভাবিত সায়েন্টিফিক প্রজেক্ট উপস্থাপন করা হবে।

দেশের গবেষকদের মধ্যে রয়েছেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজ, মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. হুমায়ুন কবির তালুকদার, মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সায়েন্টিফিক রিসার্চ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস, খ্যাতনামা সার্জন অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ, শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবিদ হোসেন মোল্লা, খ্যাতনামা গবেষক অধ্যাপক ডা. মো. রোবেদ আমীন, অধ্যাপক ডা. প্রদীপ কুমার দত্ত ও অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ।

‘স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন’ প্রতিপাদ্যে অনুষ্ঠেয় এ সম্মেলনে স্বাস্থ্য শিক্ষা, মেডিকেল ক্যারিকুলাম, অ্যাক্রিডিটেশন, তথ্য ও প্রযুক্তি, মেডিসিন, সার্জারিসহ বিভিন্ন বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনা করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসির উদ্দিন পাটোয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১০

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১১

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১২

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৩

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৪

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৫

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৬

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৭

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৮

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৯

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

২০
X