মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আবারও সেরা ব্রাজিল, কলম্বিয়াকে হারিয়ে জিতল টানা তৃতীয় শিরোপা

ফুটসাল টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিয়েছে ব্রাজিল। ‍ছবি : সংগৃহীত
ফুটসাল টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিয়েছে ব্রাজিল। ‍ছবি : সংগৃহীত

কলম্বিয়াকে উড়িয়ে আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নিয়েছে ব্রাজিলের মেয়েরা। সোমবার কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় শিরোপা জয়ের স্বাদ পায় ব্রাজিল ফুটসাল টিম। দলের পক্ষে গোল দুটি করেন সিমিওনে এবং এমিল্লি।

খেলার শুরুর পর থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে ব্রাজিলের মেয়েরা। বল দখল, গোলের সুযোগ তৈরিসহ একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলে তারা। যদিও প্রথামার্ধে ব্রাজিল-কলম্বিয়ার কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। গোলশূন্য স্কোরলাইন ধরে রাখার পেছনে বড় অবদান ছিল কলম্বিয়ান গোলরক্ষক পাওলা ভ্যালেন্সিয়ার। তিনি কয়েকটি দুর্দান্ত সেভ করেন।

দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ব্রাজিল। বক্সের প্রান্তে ফাঁকা অবস্থায় বল পেয়েছিলেন সিমিওন। সময় নষ্ট না করে বাঁ পায়ে দারুণ এক শট নেন তিনি, যা সরাসরি জালে গিয়ে জড়ায়। আর তাতে ১-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল।

ম্যাচের শেষ দিকে এসে ব্রাজিলের ফুটবলারদের দারুণ বোঝাপোড়ায় দ্বিতীয় গোলের দেখা মিলে। আমানদিনহার নিখুঁত পাস থেকে এমিল্লি বল জালে পাঠিয়ে স্কোরলাইন করেন ২-০। ম্যাচে আর কোনো গোল না হলে শিরোপা জয়ের উল্লাসে মাতে ব্রাজিল ফুটসাল টিম।

টানা তৃতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্টে শিরোপা জিতেছে ব্রাজিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X